Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

মন্ত্রিসভায় শপথের ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের ডাক পেলেন যারা
ছবি: সংগৃহীত

সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ নেতা-নেত্রীদের ফোন ও আনুষ্ঠানিক বার্তার মাধ্যমে শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়।

ডাক পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চট্টগ্রাম-১১ আসনের আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা-১০ আসনের মির্জা আব্বাস, কক্সবাজার-১ আসনের সালাহউদ্দিন আহমদ, ঢাকা-৩ আসনের গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী-২ আসনের আবদুল মঈন খান, ফেনী-৩ আসনের আব্দুল আউয়াল মিন্টু এবং কুমিল্লা-৩ আসনের কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

এ ছাড়া চাঁদপুর-১ আসনের আ ন ম এহসানুল হক মিলন, কিশোরগঞ্জ-৬ আসনের মো. শরীফুল আলম, সিলেট-৪ আসনের আরিফুল হক চৌধুরী, লক্ষ্মীপুর-৩ আসনের শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, টাঙ্গাইল-৫ আসনের সুলতান সালাউদ্দিন টুকু, বগুড়া-২ আসনের মীর শাহে আলম, পটুয়াখালী-৩ আসনের নুরুল হক নুর, বরিশাল-১ আসনের জহির উদ্দিন স্বপন, পঞ্চগড়-২ আসনের ফরহাদ হোসেন আজাদ, ঢাকা-১৩ আসনের ববি হাজ্জাজ, জামালপুর-১ আসনের রশিদুজ্জামান মিল্লাত, রাজশাহী-২ আসনের মিজানুর রহমান মিনু, মাগুরা-২ আসনের নিতাই রায় চৌধুরী এবং কুমিল্লা-৮ আসনের জাকারিয়া তাহের সুমন।

এ তালিকায় রয়েছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান-ও।

নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। কারা পূর্ণমন্ত্রী, কারা প্রতিমন্ত্রী কিংবা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাবেন—তা নিয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা