Sobar Desh | সবার দেশ ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪১, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

গণভোটকে বৈধ মনে করি না

বিএনপির বাধ্য হয়ে ‘জুলাই সনদ’ স্বাক্ষর করেছে: হাফিজ উদ্দিন

বিএনপির বাধ্য হয়ে ‘জুলাই সনদ’ স্বাক্ষর করেছে: হাফিজ উদ্দিন
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, দেশের সাম্প্রতিক গণভোটের কোনও আইনগত ভিত্তি নেই এবং এটি সাধারণ জনগণের ওপর চাপিয়ে দেয়া হয়েছে ঢাকার একটি বিশেষ ‘এলিট গোষ্ঠী’র মাধ্যমে।

তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে বিএনপি গণভোটের প্রস্তাবে একমত ছিলো না। কিন্তু দলটি বুঝতে পারে যে, রাজি না হলে দেশের নির্বাচনের পরিবেশ তৈরি হবে না বা হয়তো নির্বাচনই হবে না। এ পরিস্থিতিতে বাধ্য হয়ে বিএনপি ‘জুলাই সনদে’ স্বাক্ষর করেছে।

হাফিজ উদ্দিন এ মন্তব্য করেছেন ভোলার লালমোহন উপজেলার উত্তর বাজার এলাকার মদন মোহন মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায়।

তিনি সংবিধান সংশোধনের প্রক্রিয়াকেও সমালোচনা করেছেন। তার ভাষ্য, সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজ কেবল জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই করতে পারেন। তিনি মনে করেন, আমাদের দেশ এখনও গণভোটের জন্য প্রস্তুত নয়।

হাফিজ উদ্দিন আরও উল্লেখ করেন, যে পদ্ধতিতে গণভোট প্রচার করা হয়েছে, তাতেও বিভ্রান্তির সুযোগ তৈরি হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা