Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪০, ১১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১১:৪১, ১১ ফেব্রুয়ারি ২০২৬

মূল্যবোধ রক্ষার শর্তে সংস্কারের আহ্বান

সংস্কারের প্রশ্নে গণভোটে ‘হ্যাঁ’ দিন: শায়খ আহমাদুল্লাহ

সংস্কারের প্রশ্নে গণভোটে ‘হ্যাঁ’ দিন: শায়খ আহমাদুল্লাহ
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছেন জনপ্রিয় আলেম ও আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ অবস্থানের কথা জানান।

পোস্টে তিনি লেখেন, ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে তারা ‘হ্যাঁ’-এর পক্ষে। তবে যেকোনও সংস্কার কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ সমুন্নত রাখার ওপর জোর দেন তিনি।

শায়খ আহমাদুল্লাহ বলেন, সংস্কার সংক্রান্ত সকল কার্যক্রম যেন দেশের ধর্মীয় ও সামাজিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক না হয়, তা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্য পূরণে চূড়ান্ত সংস্কার কার্যক্রমে প্রতিনিধিত্বশীল আলেমদের অংশগ্রহণ নিশ্চিত করা নির্বাচিত সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘হ্যাঁ’ ভোট মানে অন্ধভাবে যেকোনও পরিবর্তনকে সমর্থন করা নয়; বরং এমন পরিবর্তনের অঙ্গীকার, যা ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ অক্ষুণ্ণ রেখে রাষ্ট্র ও সমাজের উন্নয়ন নিশ্চিত করবে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সারাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে ‘জুলাই সনদ’ অনুযায়ী রাষ্ট্র সংস্কারের প্রশ্নে একটি গণভোটও আয়োজন করা হচ্ছে। ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে দুটি পৃথক ব্যালটে ভোট দেবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, একটি ব্যালটে থাকবে সংসদ সদস্য নির্বাচনের ভোট, যেখানে ভোটাররা পছন্দের প্রার্থীর প্রতীকে ভোট দেবেন। অপর ব্যালটটি হবে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ে গণভোটের জন্য, যেখানে প্রস্তাবটির পক্ষে বা বিপক্ষে ভোটাররা ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দেয়ার সুযোগ পাবেন।

দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা