Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪১, ২১ ফেব্রুয়ারি ২০২৬

এবার একুশ মুক্ত : মির্জা ফখরুল

এবার একুশ মুক্ত : মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার আগে বলেন, দীর্ঘদিন ফ্যাসিস্ট শাসনের জাঁতাকলে একুশ অবরুদ্ধ ছিলো, এবার একুশ মুক্ত। তিনি জানান, তাই আজকের অনুভূতি অন্য দিনের তুলনায় ভিন্ন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনের পর নতুন সরকার গঠিত হয়েছে বিএনপির প্রধান ও প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান–এর নেতৃত্বে। জনগণের প্রত্যাশা এখন আরও উঁচু এবং আমাদের লক্ষ্য হলো সে প্রত্যাশা পূরণ করা।

তিনি আরও বলেন, নতুন সরকারের অধীনে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা, ইনসাফ ও বৈষম্যহীন সমাজ গড়ার কাজ করবে। একুশের মূল চেতনা অনুযায়ী আমরা আগামী দিনে এগিয়ে যাব এবং মাতৃভাষা, সংস্কৃতি, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে আরও সমৃদ্ধ করতে পারব।

বিএনপি মহাসচিবের ভাষ্য অনুযায়ী, নতুন একুশের অনুপ্রেরণা আমাদের জন্য নির্দেশিকা হিসেবে কাজ করবে, যাতে দেশের জনগণের কল্যাণ নিশ্চিত হয় এবং গণতান্ত্রিক মূল্যবোধ সব স্তরে প্রতিষ্ঠিত হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য