Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০০:০৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

মাঠ পুলিশকে কড়া বার্তা 

নিষিদ্ধ দলের কোনও তৎপরতা চলতে দেয়া যাবে না: আইজিপি

নিষিদ্ধ দলের কোনও তৎপরতা চলতে দেয়া যাবে না: আইজিপি
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও ধরনের তৎপরতা চলতে দেয়া যাবে না—এমন কঠোর নির্দেশনা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ পুলিশ-এর সদর দফতর থেকে দেশের সব ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় তিনি এ নির্দেশ দেন।

সভায় আইজিপি বলেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো কার্যক্রম বা তৎপরতা কোনোভাবেই সহ্য করা হবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

একই সঙ্গে তিনি চাঁদাবাজি, ছিনতাই ও মাদক সংক্রান্ত অপরাধ দমনে কঠোর অবস্থান নেয়ার নির্দেশ দেন। তার ভাষ্য, স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে হবে যে কোনো মূল্যে। চাঁদাবাজি, সন্ত্রাস বা মাদকের সঙ্গে জড়িত থাকলে দল-মত নির্বিশেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশকেও বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেন পুলিশপ্রধান। তিনি বলেন, হাইওয়ে ডাকাতি কোনোভাবেই সহ্য করা হবে না এবং এ ধরনের অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সভায় পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিগণ উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা