Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২১, ২৪ জানুয়ারি ২০২৬

ভোটের মাঠে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের বার্তা আইজিপির

ভোটের মাঠে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের বার্তা আইজিপির
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সব পুলিশ সদস্যকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেছেন, নির্বাচনী সময়ে সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে, যাতে ভোটগ্রহণ প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়।

শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে পুলিশ কর্মকর্তা ও ফোর্স সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এক প্রাক-নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।

আইজিপি বাহারুল আলম বলেন, বাংলাদেশ পুলিশ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনগণের জান-মাল রক্ষায় সব সময় নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। নির্বাচনের মতো সংবেদনশীল সময়ে পুলিশের ভূমিকা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই কোনও ধরনের পক্ষপাত বা শৈথিল্যের সুযোগ নেই।

তিনি বলেন, জনবান্ধব পুলিশিংকে আরও শক্তিশালী করতে হলে জনগণের দোরগোড়ায় সহজ, দ্রুত ও কার্যকর পুলিশি সেবা পৌঁছে দিতে হবে। জনগণের আস্থা ও সহযোগিতাই পুলিশের সবচেয়ে বড় শক্তি।

নির্বাচনী দায়িত্ব পালনের সময় বডিওর্ন ক্যামেরা ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করে আইজিপি বলেন, বডিওর্ন ক্যামেরা ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। এতে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনও বিভ্রান্তি বা অভিযোগের সুযোগ কমে আসবে এবং পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।

সভায় স্বাগত বক্তব্য দেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের প্রস্তুতি, নিরপেক্ষ অবস্থান এবং পেশাদার দায়িত্ব পালনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচন ঘিরে যে কোনও পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রাম জেলা পুলিশ সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে।

প্রাক-নির্বাচনী এ সভায় নির্বাচনী নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং মাঠপর্যায়ে পুলিশের করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

দিল্লিতে যুদ্ধ পরিস্থিতি, হাজার হাজার বিক্ষোভকারী আটক
দিল্লিতে মমতা, কেজরিওয়াল ও পিনারাই আটক!
তাজমিনের সঙ্গে কী ঘটেছিলো সে রাতে, চাঞ্চল্যকর তথ্য সুমনের
ককরোচ জনতা পার্টির নেতারা বললেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’
প্রশ্ন ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়কে বিক্ষোভ
‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান