Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৯, ৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০০:০৯, ৫ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে আইজিপি ও ডিএমপি কমিশনার

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে আইজিপি ও ডিএমপি কমিশনার
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। 

তারা বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ৯টার আগে হাসপাতালে পৌঁছান।

১২ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ৮০ বছর বয়সী খালেদা জিয়া হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনিসহ নানা জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত ২৩ নভেম্বর তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। বর্তমানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

গত রোববার ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে এইচডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তার লন্ডনে উন্নত চিকিৎসার জন্য প্রস্তুতি চলছে এবং কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তিনি লন্ডনে নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান