Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৩, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৫:৩৪, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ

ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তলব করার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (৩০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি লেখেন, 

ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেনো? তাও ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে!

পোস্টে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলবের ঘটনাকে একটি ধারাবাহিকতার অংশ হিসেবে উল্লেখ করে আসিফ মাহমুদ লেখেন, 

আমি ক্রনোলজিটা বলে দিচ্ছি: বিএফআইইউ-দুদক-মামলা-ন্যারেটিভ-পারসেপশন-হয়রানি।

তিনি আরও লেখেন, 

একটা বার্তা দেয়া হলো সকল ভবিষ্যৎ ভিক্টিমদের প্রতি, প্রতিবাদ করা যাবে না।

এর আগে বুধবারই সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশনা দেয় বিএফআইইউ। ব্যাংকগুলোকে তার হিসাব খোলার ফরম (এওএফ), কেওয়াইসি (KYC) তথ্য ও হিসাব বিবরণীসহ প্রয়োজনীয় তথ্য পাঠাতে বলা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বিএফআইইউর নির্দেশনায় বিষয়টিকে ‘হাই প্রাধান্য’ দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য পাঠাতে বলা হয়েছে। তবে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চাওয়ার নির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, কয়েক দিন আগে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে। প্রাথমিকভাবে হামলার কারণ নিয়ে বিভিন্ন তথ্য সামনে এলেও পুলিশ তখন কারণটি নিশ্চিতভাবে জানাতে পারেনি।

হামলার পর সোশ্যাল মিডিয়ায় দেয়া বিভিন্ন বক্তব্যে সালমান মুক্তাদির সরকারের সমালোচনা করেন। একই সময়ে হামলার সঙ্গে চাঁদাবাজির অভিযোগের প্রসঙ্গও সামনে আসে। তবে এ বিষয়ে তার বক্তব্যেও পরবর্তী সময়ে পরিবর্তন আসে—প্রথমদিকে তিনি চাঁদা দাবির অভিযোগের কথা বললেও পরে জানান, তাকে সরাসরি কেউ চাঁদা দিতে বলেনি।

ফলে তার ব্যাংক হিসাব তলবের ঘটনা এবং সাম্প্রতিক স্টুডিও হামলার মধ্যে সরাসরি কোনও যোগসূত্র রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন