Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:০২, ৭ আগস্ট ২০২৬

আপডেট: ০২:০২, ৭ আগস্ট ২০২৬

মিথ্যা অভিযোগে সম্মানহানি

বিএনপি এমপি বীথিকাকে আইনি নোটিশ দিলেন আসিফ মাহমুদ

বিএনপি এমপি বীথিকাকে আইনি নোটিশ দিলেন আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

মিথ্যা অভিযোগ এনে সম্মানহানি ও চরিত্রহননের অভিযোগে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনকে আইনি নোটিশ পাঠিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে আসিফ মাহমুদ দাবি করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদস্যপদ পাইয়ে দেয়ার নামে তার বিরুদ্ধে তিন কোটি টাকা দাবি করার অভিযোগ এনেছিলেন সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন। তবে অভিযোগের পক্ষে কোনও ধরনের সুনির্দিষ্ট তথ্য বা প্রমাণ তিনি উপস্থাপন করতে পারেননি।

আসিফ মাহমুদ বলেন, অভিযোগ প্রকাশের পর একাধিকবার বীথিকা বিনতে হোসাইনের সঙ্গে যোগাযোগ করে অভিযোগের পক্ষে প্রমাণ বা তথ্য চাওয়া হলেও তিনি কোনো প্রমাণ দিতে ব্যর্থ হন। একপর্যায়ে তিনি যোগাযোগও বন্ধ করে দেন বলে দাবি করেন এনসিপির এ নেতা।

তিনি আরও অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে প্রশ্নবিদ্ধ করতেই তার বিরুদ্ধে এ ধরনের ভিত্তিহীন অভিযোগ ছড়ানো হয়েছে।

ফেসবুক পোস্টে জানানো হয়, পাঠানো আইনি নোটিশে বীথিকা বিনতে হোসাইনকে সাত দিনের মধ্যে অভিযোগের পক্ষে গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন অথবা অভিযোগ প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে এ দুটি শর্তের কোনোটি পূরণ না হলে প্রচলিত আইনে মানহানির মামলা সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

তবে এ বিষয়ে বিএনপির সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের কোনও প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা