Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৩, ৯ অক্টোবর ২০২৬

সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ

সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ছবি: সংগৃহীত

ইসলাম প্রতিষ্ঠা ও দেশ গঠনে আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার কোনও বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, আলেমসমাজ বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে আছে। বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত ‘ন্যাশনাল ওলামা সামিটে’ বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. আ ফ ম খালিদ হোসেন। সামিটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক আলেমসহ সহস্রাধিক ওলামা-মাশায়েখ অংশ নেন। 

আলেমসমাজের ঐক্যের গুরুত্ব তুলে ধরে আ ফ ম খালিদ বলেন, কোনও পিঁপড়া একা হাঁটে না, এমনকি জঙ্গলের মধ্যে কোনও হাতিও একা হাঁটে না। অথচ আলেমসমাজ দশদিকে, দশটি গ্রুপে বিভক্ত। তাই বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ঐক্যই শক্তিতে পরিণত হবে। ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আগামী দিনেও যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আলেমদের সাংগঠনিক ভিত্তি শক্ত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সাবেক ধর্ম উপদেষ্টা বলেন, কাদামাটির ওপর দাঁড়িয়ে যুদ্ধ করা যায় না। তাই পায়ের নিচের মাটি শক্ত আছে কি না, সেটি আগে নিশ্চিত করতে হবে।

রাজনীতিতে জনসম্পৃক্ততার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, আমরা যখন ওয়াজ করি, লাখ লাখ মানুষ ওয়াজ শুনতে আসে, এরা আমার ভোটার নয়। এখানেই তো ভুল।

এরপর সাম্প্রতিক নির্বাচনে বিভিন্ন দলের ভোটের হিসাব তুলে ধরে তিনি বলেন, বিএনপি ৫০ শতাংশ ভোট পেয়েছে। জামায়াতে ইসলামীসহ অন্যান্য দল মিলিয়ে ভোট ৩৫ শতাংশের মতো। তার ভাষায়, 

সব ইসলামী দল এক হলেও আমরা ক্ষমতায় যেতে পারবো না। এত আস্ফালন কিসের?

তিনি আরও বলেন, ২০৩১ সালে পরিস্থিতি বদলানোর আশা করেন। জামায়াতে ইসলামীকে বাদ দিলে ইসলামী দলগুলোর ভোট ৫ দশমিক ৫৫ শতাংশে নেমে আসে বলেও উল্লেখ করেন তিনি। সাধারণ জনগণের সঙ্গে আলেমদের রাজনৈতিক ও সামাজিক যোগাযোগের ঘাটতির বিষয়টিও তুলে ধরে তিনি বলেন, জনগণের সঙ্গে যোগাযোগ না থাকলেও বড় বড় কথা বলা হয়।

সামিটে দেশের চলমান পরিস্থিতিতে ওলামা-মাশায়েখদের করণীয় নিয়েও আলোচনা হয়। পরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ২০২৭-২৮ সেশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে মুফতি মিজানুর রহমান সাঈদকে সভাপতি, ড. আ ফ ম খালিদ হোসেনকে সিনিয়র সহসভাপতি, মুফতি রেজাউল করীম আবরারকে সাধারণ সম্পাদক এবং মুফতি শামসুদ্দোহা আশরাফীকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের