Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৭, ৭ মার্চ ২০২৬

সমঝোতা না করায়ই ‘টার্গেট’ হয়েছেন: আসিফ মাহমুদ

সমঝোতা না করায়ই ‘টার্গেট’ হয়েছেন: আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কাউকে বৈধভাবে দমন করা না গেলে এবং তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির প্রমাণ না থাকলে অনেক সময় ‘মিডিয়া ট্রায়াল’ ও নানা ধরনের ন্যারেটিভ তৈরির পথ বেছে নেয়া হয়। তবে সত্য শেষ পর্যন্ত সামনে আসে বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার (৭ মার্চ) ভোর ৫টা ১২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ জানান, প্রায় ১১ মাস ধরে অনুসন্ধানের পর দুর্নীতি দমন কমিশন (দুদক) মোয়াজ্জেম নামের এক ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগে কোনও প্রমাণ না পেয়ে মামলার নিষ্পত্তি করেছে। অথচ এই দীর্ঘ সময়ে বিভিন্ন গণমাধ্যমে হাজারো সংবাদ প্রকাশ এবং নানা ধরনের ন্যারেটিভ তৈরির মাধ্যমে তার ও তার পরিবারের জীবন দুর্বিষহ করে তোলা হয়েছিলো বলে অভিযোগ করেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে অভিযুক্ত ব্যক্তি গুরুতর অসুস্থ থাকা সত্ত্বেও চিকিৎসকের পরামর্শে দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিতে পারেননি। সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমের চাপ এবং হয়রানির কারণে তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেও পরিবারের কাছ থেকে জানতে পেরেছেন বলে দাবি করেন আসিফ মাহমুদ।

তিনি বলেন, সত্য শেষ পর্যন্ত সামনে এলেও অনেক সময় সে সত্য মিডিয়ায় মিথ্যা প্রচারের মতো জোরালোভাবে আলোচিত হয় না।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ দাবি করেন, তিনি যদি নিজের নীতি ও অবস্থান থেকে সরে এসে কিছু বিষয়ে সমঝোতা করতেন, তবে তাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। তার দাবি, সরকারের সিদ্ধান্ত ও আইনি জটিলতা উপেক্ষা করে যদি তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করতেন, তাহলে অনেক চাপ এড়ানো সম্ভব হতো।

এছাড়া তিনি বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে সমর্থন করা সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে আনা, শাপলা চত্বর ও মোদিবিরোধী আন্দোলনের নিহতদের শহীদ হিসেবে স্বীকৃতি না দেয়া, কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) একটি নির্দিষ্ট সিন্ডিকেটকে বসাতে সম্মত হওয়া—এমন বিভিন্ন বিষয়ে আপস করলে তার জন্য পরিস্থিতি ভিন্ন হতে পারতো।

তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণে বাধা না দেয়া, ক্ষমতাসীন গোষ্ঠীর সঙ্গে সমঝোতা করা কিংবা ফেলানী সড়কের নামকরণ না করা—এ ধরনের বিষয়েও তিনি আপস করেননি।

আসিফ মাহমুদ বলেন, এসব সিদ্ধান্তের কারণে প্রভাবশালী গোষ্ঠীর সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে। তার ভাষায়, শক্তিশালী খেলোয়াড়দের সঙ্গে সমঝোতা করলে হয়তো আরামেই থাকা যেতো। তখন কেউ বিরক্ত করতো না, বরং কোনও অপকর্ম হলেও তা ধামাচাপা দেয়ার ব্যবস্থাই করা হতো।

তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে অনেক সময় ভালো মানুষও খারাপ হয়ে যান শুধুমাত্র প্রভাবশালী মহলের সঙ্গে আপস করতে বাধ্য হওয়ার কারণে। তাদের এজেন্ডা মেনে না চললে রাজনীতিতে টিকে থাকাও কঠিন হয়ে পড়ে বলে মন্তব্য করেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ওয়েস্ট ইন্ডিজের জবাবে দাপুটে পাকিস্তান
জাহের আলভীর জামিন লাভ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: পুড়ে ছাই ৭ শতাধিক বাড়ি
জুলাই বিপ্লবের মূল স্পিরিট বাস্তবায়নে ঐক্যের আহ্বান প্যারিস প্রবাসীদের
বিজেপির ৩০ বছরের দুর্গ ভেঙে জয় প্রশান্ত কিশোরের
স্কুলে ভর্তিতে লটারি বহাল রাখার ভাবনা
টকশোতে বিরোধী দল নিয়ে যত কটূক্তি, তত প্রমোশন: গোলাম পরওয়ার
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলছেন: মির্জা ফখরুল
১৮ আগস্ট রাজস্ব সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ভারত সীমান্তে ২৫০ চীনা যুদ্ধযান মোতায়েন পাকিস্তানের
এক দফা এখনও পূর্ণ বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম
ভালোবাসা নিয়েই একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে: কুমার বিশ্বজিত
বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০
ভোটার তালিকা পেলেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: ইসি
টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় পর্যটকবাহী নৌযান নিষিদ্ধ
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ
ছেলেকে কারা গুলি করেছে; সিসি ক্যামেরায় দেখেছি: শহীদ তাইমের মা
দাবানল নেভাতে গিয়ে গ্রিসে দুই উড়োজাহাজের সংঘর্ষ
বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথেই হাঁটছে: হাসনাত