Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি: আসিফ মাহমুদ

ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি: আসিফ মাহমুদ
ফাইল ছবি

ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা।

তার এ ঘোষণার মাধ্যমে স্পষ্ট হয়েছে, সরকারী কার্যক্রম পর্যবেক্ষণ ও সমালোচনামূলক মূল্যায়নের জন্য দলটি একটি কাঠামোবদ্ধ বিকল্প টিম গঠনের উদ্যোগ নিচ্ছে। সাধারণত ছায়া মন্ত্রিসভা বিরোধী রাজনৈতিক দলগুলো গঠন করে থাকে, যা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম নজরদারি এবং বিকল্প নীতিপ্রস্তাব তৈরিতে ভূমিকা রাখে।

এনসিপির পক্ষ থেকে ছায়া মন্ত্রিসভার সম্ভাব্য কাঠামো, সদস্য বা সময়সূচি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি সরকারের নীতিনির্ধারণী কর্মকাণ্ডে আরও জবাবদিহিতা আনার কৌশল হতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা