Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫২, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

বিনাভোটের মেয়র বসাচ্ছে বিএনপি: আসিফ মাহমুদ

বিনাভোটের মেয়র বসাচ্ছে বিএনপি: আসিফ মাহমুদ
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় এসে বিভিন্ন জায়গায় বিনাভোটের মেয়র নিয়োগ দিচ্ছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে আগে বিনাভোটের সরকার বলে সমালোচনা করা বিএনপি এখন বিভিন্ন স্থানে বিনাভোটের জনপ্রতিনিধি নিয়োগ দিচ্ছে।

তিনি উল্লেখ করেন, শহরগুলোতে ভোটের হিসাব দেখে নির্বাচন দিতে সরকার পক্ষ সাহস পাচ্ছে না—এমন অভিযোগও করেন তিনি। তার ভাষায়, বিএনপি সব জায়গায় রাজনৈতিক প্রশাসক বসিয়ে নতুন করে বিনাভোটের সংস্কৃতি তৈরি করছে।

সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিসহ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দেয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অথবা নির্বাচিত পরিষদ গঠন না হওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।

অতীতে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকার প্রশাসনে বড় রদবদল করেছিলো। পরে বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর আবারও রাজনৈতিক ব্যক্তিদের এসব পদে বসানো হয়।

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বললেও তার আগেই এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা