Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪০, ১২ মার্চ ২০২৬

আপডেট: ২১:৪১, ১২ মার্চ ২০২৬

বাগযুদ্ধ শেষে সৌজন্য

মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি: নাসীরুদ্দিন পাটওয়ারী

মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি: নাসীরুদ্দিন পাটওয়ারী
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসন ঘিরে দীর্ঘদিনের রাজনৈতিক বাকযুদ্ধ এবার সৌজন্যের বার্তায় রূপ নিয়েছে। নির্বাচনী প্রচারণার পুরো সময়জুড়ে বিএনপির প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের কড়া সমালোচনা করে আলোচনায় ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দিন পাটওয়ারী। তবে এবার তার কণ্ঠে শোনা গেলো ভিন্ন সুর।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন নাসীরুদ্দিন পাটওয়ারী। নির্বাচনের সময় মির্জা আব্বাসের রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ডের তীব্র সমালোচনার কারণে দুই প্রার্থীর মধ্যে বেশ তীব্র বাগযুদ্ধ তৈরি হয়েছিলো, যা আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলো।

তবে সব রাজনৈতিক তিক্ততা দূরে সরিয়ে রেখে এদিন রাত পৌনে ৮টার দিকে দেয়া পোস্টে নাসীরুদ্দিন পাটওয়ারীলেখেন, 

মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

এর আগে বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস। পরে অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী