Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১০, ২১ অক্টোবর ২০২৫

আপডেট: ০০:১৩, ২১ অক্টোবর ২০২৫

জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না: এনসিপিকে গোলাম পরওয়ার

জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না: এনসিপিকে গোলাম পরওয়ার
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, একটা নতুন দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে—জামায়াত সংস্কার, অংশীদারিত্বের রাজনীতি বা অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখেনি। তোমরা নতুন দল, রাজনীতিতে জামায়াতের সঙ্গে পাল্লা দিতে গেলে বহু দূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে সাতক্ষীরার তালা ফুটবল মাঠে ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে লিখিতভাবে পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে জামায়াত। অথচ নতুন গঠিত একটি ছাত্র সংগঠনের নেতা ফেসবুকে দুঃখজনক স্ট্যাটাস দিয়ে সমালোচনা করেছেন। কেউ তাদের নাম নেয় না, তাই তারা চায় জামায়াত যেনো তাদের নিয়ে কথা বলে।

তিনি আরও বলেন, চব্বিশের আন্দোলনে যারা অংশ নিয়েছে, তারা ‘জুলাই যোদ্ধা’—জামায়াত তাদের প্রতি শ্রদ্ধা জানায় এবং তাদের জন্য দোয়া করে। কিন্তু অশ্লীল বা অরাজনৈতিক ভাষা কোনো রাজনৈতিক নেতার মুখে শোভা পায় না।

হিন্দু সম্প্রদায়ের ভোট প্রসঙ্গে জামায়াত নেতা বলেন, হিন্দু মানেই নৌকা নয়, হিন্দু মানে দাঁড়িপাল্লা। অতীতে যেসব সরকার ক্ষমতায় ছিলো, তাদের শাসনের তুলনায় জামায়াতের সময় হিন্দুরা সবচেয়ে নিরাপদে ছিলো। আমরা চাই মানবিক বাংলাদেশ—যেখানে জুলুম ও নির্যাতন থাকবে না।

বিএনপির এক নেতার সাম্প্রতিক বক্তব্যের জবাবেও প্রতিক্রিয়া জানান তিনি। নোয়াখালীতে বিএনপি নেতা বলেছিলেন, ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মতো জামায়াতকেও নিষিদ্ধ করতে হবে। এ প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, এ বক্তব্য প্রমাণ করে, বিএনপির কণ্ঠেও এখন আওয়ামী লীগের সুর শোনা যাচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গোলাম পরওয়ারের এ বক্তব্য শুধু এনসিপির সঙ্গে নয়, বরং বৃহত্তর রাজনৈতিক পুনর্গঠনের প্রেক্ষাপটে জামায়াতের নতুন অবস্থান ও আত্মবিশ্বাসেরও ইঙ্গিত দেয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য