Sobar Desh | সবার দেশ পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৮, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০০:১৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

পঞ্চগড়-১-এ পরিকল্পিত কারচুপি করে শাপলা কলিকে হারানো হয়েছে: সারজিস

পঞ্চগড়-১-এ পরিকল্পিত কারচুপি করে শাপলা কলিকে হারানো হয়েছে: সারজিস
ছবি: সংগৃহীত

পঞ্চগড়-১ আসনের নির্বাচনী ফলাফল নিয়ে গুরুতর কারচুপির অভিযোগ তুলেছেন সারজিস আলম। শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি দাবি করেন, নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীক প্রকৃতপক্ষে পরাজিত হয়নি; বরং প্রশাসন, বিএনপি ও ‘ডিপস্টেট’-এর সমন্বিত পরিকল্পনার মাধ্যমে ফলাফল পাল্টে দেয়া হয়েছে।

পোস্টে সারজিস আলম লিখেছেন, পঞ্চগড়-১ আসনে ‘শাপলা কলি’ ভোটে হারেনি। প্রশাসন, বিএনপি, ডিপস্টেট পরিকল্পিতভাবে কারচুপি করে শাপলা কলিকে হারিয়েছে।

পরবর্তীতে ওই পোস্টের মন্তব্যে তিনি অভিযোগের পক্ষে কয়েকটি বিষয় তুলে ধরেন। তার ভাষ্য অনুযায়ী, নাম প্রকাশ না করার শর্তে ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করা প্রশাসনের এক সদস্য ফলাফল নিয়ে অনিয়মের কথা স্বীকার করেছেন। এছাড়া প্রধান পোলিং এজেন্টের স্বাক্ষর ছাড়া ফলাফলশীট প্রস্তুত করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

সারজিস আলম আরও অভিযোগ করেন, গণভোটের ব্যালটের তুলনায় সংসদ সদস্য পদে প্রায় ২৫ হাজার বেশি ব্যালট পাওয়া গেছে, যা অস্বাভাবিক। তার দাবি, প্রথম ৮০টি কেন্দ্রের ফলাফলে ‘শাপলা কলি’ প্রায় ৮ হাজার ভোটে এগিয়ে ছিলো। কিন্তু এরপর প্রায় দুই ঘণ্টা ফলাফল প্রকাশ বন্ধ রাখা হয়। পরে একযোগে প্রায় ১৫০টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করে অপ্রত্যাশিত ব্যবধানে অন্য প্রার্থীকে বিজয়ী দেখানো হয়।

তিনি এ ঘটনাকে ‘ইঞ্জিনিয়ারিং’ আখ্যা দিয়ে বলেন, পুরো প্রক্রিয়াটি ছিলো পূর্বপরিকল্পিত।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা অভিযুক্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নির্বাচন কমিশনের অবস্থান সম্পর্কেও এখনও আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।

পঞ্চগড়-১ আসনের ফলাফলকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টদের একটি অংশ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা