Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৮, ৭ এপ্রিল ২০২৬

সাওদা সুমি জামিনে মুক্ত 

সাওদা সুমি জামিনে মুক্ত 
ছবি: সংগৃহীত

ভোলা পৌরসভার জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কর্মী বিবি সাওদা সুমি জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) আদালত উভয় পক্ষের শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি নিজের ফেসবুক পোস্টে বলেন, আলহামদুলিল্লাহ, বোন সাওদা সুমি মুক্ত।

এর আগে গত ৫ এপ্রিল দিবাগত রাত ১১টার দিকে ভোলা পৌরসভার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে ভোলা আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।

গ্রেফতারের ঘটনায় শুরু থেকেই প্রতিবাদ জানিয়ে আসছিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে নিন্দা জানানো হয় এবং সোশ্যাল মিডিয়ায়ও তার মুক্তির দাবি তোলা হয়।

দুই দিনের ব্যবধানে গ্রেফতার থেকে জামিনে মুক্তি পাওয়ার ঘটনায় বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য