Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৩, ১৯ এপ্রিল ২০২৬

নিরপরাধ ছাত্রলীগারও যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

নিরপরাধ ছাত্রলীগারও যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

অতীত রাজনৈতিক পরিচয়ের চেয়ে বর্তমান আদর্শ ও স্বচ্ছ ভাবমূর্তিকেই অগ্রাধিকার দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন সদস্য গ্রহণ করছে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নিরপরাধ ছাত্রলীগের নেতাকর্মীরাও চাইলে এনসিপিতে যোগ দিতে পারবেন।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন থেকে নেতাকর্মীদের এনসিপিতে যোগদান উপলক্ষে এ আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, অতীতে কেউ ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ বা ছাত্রলীগ—যে সংগঠনের সঙ্গেই যুক্ত থাকুক না কেনো, সেটি এনসিপির কাছে মুখ্য নয়। বরং বর্তমানে তারা কোন আদর্শ ধারণ করছে এবং কেমন রাজনৈতিক ভূমিকা রাখতে চায়, সেটিকেই গুরুত্ব দেয়া হবে। তিনি যোগ করেন, যারা এখন এনসিপিতে আসবে, তারা দলের আদর্শ মেনে নতুনভাবে কাজ করবে। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে ছাত্রদল, ছাত্রশিবির ছাড়াও ছাত্রলীগের কিছু সদস্য তাদের দলীয় আদর্শ ত্যাগ করে বিদ্রোহ করেছে এবং আন্দোলনের প্রথম সারিতে অবস্থান করেছে। তারা কোনও অপরাধের সঙ্গে যুক্ত না থাকলে এনসিপিতে যোগ দিতে পারবে।

তবে দলে অন্তর্ভুক্তির ক্ষেত্রে কঠোর অবস্থানের কথাও স্পষ্ট করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদে জড়িত, গণহত্যার সঙ্গে সম্পৃক্ত বা এর সমর্থক, চাঁদাবাজি ও দুর্নীতির সঙ্গে অভিযুক্তদের জন্য এনসিপির দরজা বন্ধ থাকবে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, সংস্কার ও গণভোটের মাধ্যমে যে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছিলো, তা নষ্ট হয়ে যাচ্ছে। তার ভাষায়, এ নির্বাচনের মাধ্যমে শুধু একটি দলের জায়গায় আরেকটি দল এসেছে, কিন্তু কাঠামোগত কোনও পরিবর্তন হয়নি।

তিনি আরও অভিযোগ করেন, দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস বাড়ছে এবং জনগণের মতামত উপেক্ষিত হচ্ছে। এ প্রেক্ষাপটে একটি বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ