Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২২, ২৯ মার্চ ২০২৬

সংবিধানের দোহাই দিয়ে সংবিধান মানছে না বিএনপি: নাহিদ ইসলাম

সংবিধানের দোহাই দিয়ে সংবিধান মানছে না বিএনপি: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম বিএনপির বিরুদ্ধে সংবিধান ইস্যুতে দ্বিচারিতার অভিযোগ তুলেছেন।

শনিবার নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় এনসিপির এক সাধারণ সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সাম্প্রতিক গণভোটে জনগণের রায় স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে এবং প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। তার দাবি, বিএনপিও এ গণভোটে অংশ নিয়েছিলো এবং দলটির শীর্ষ নেতৃত্বও এর পক্ষে অবস্থান নিয়েছিলেন।

নাহিদ ইসলাম বলেন, এখন বিএনপি সংবিধানের দোহাই দিয়ে সে গণভোটের রায় অস্বীকার করছে। সংবিধানের কথা বলে তারা গণভোটের আদেশ মানতে চাচ্ছে না, যা জনগণের রায়ের সঙ্গে সাংঘর্ষিক,—বলেন তিনি।

স্বাধীনতার ঘোষক নিয়ে সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সংবিধান অনুযায়ী শেখ মুজিবুর রহমান-ই স্বাধীনতার ঘোষক। সেখানে জিয়াউর রহমান-কে সংবিধান অনুযায়ী স্বাধীনতার ঘোষক বলা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

তার ভাষায়, কেউ সংবিধান মানছে, কেউ মানছে না—এ দ্বিচারিতা এখন জনগণের সামনে স্পষ্ট।

তিনি আরও বলেন, গণভোটের রায় মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করা উচিত। অন্যথায় জনগণের মধ্যে আস্থার সংকট তৈরি হবে এবং পরিস্থিতি রাজপথে গড়াতে পারে বলে সতর্ক করেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন অলি আহমদ
শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতির শপথ নেবেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন
কোনও ব্যক্তি দেখে সিদ্ধান্ত নেয়া হবে না: দুদক চেয়ারম্যান
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
চাঁদা না পেয়ে ঢামেক চিকিৎসকের ওপর হামলা
মুক্তি পেলে সেনাপ্রধানের সঙ্গে সংঘাতে যাবেন না ইমরান: পিটিআই নেতা
রাষ্ট্রপতি নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে ভোট দেননি রুমিন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন
ডাকসু নির্বাচনের প্রস্তুতি শুরু, দ্রুত সিদ্ধান্ত ঢাবি প্রশাসনের
এক বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দ্বন্দ্বে ব্যাহত পাঠদান
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল
৭০ অনুচ্ছেদে পরিবর্তন করেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী
ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
একাদশে ভর্তি শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর