Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৫, ১৫ এপ্রিল ২০২৬

আপডেট: ০০:৩৬, ১৫ এপ্রিল ২০২৬

সংস্কার বকেয়া রেখে হালখাতা খুলেছে সরকার: নাহিদ ইসলাম

সংস্কার বকেয়া রেখে হালখাতা খুলেছে সরকার: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

পয়লা বৈশাখে জাতীয় জীবনের সব বকেয়া পরিশোধের আহ্বান জানিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারের অসমাপ্ত কাজ রেখে সরকার নতুন বছরের হালখাতা খুলেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বাংলামোটরের নেভি গলিতে এনসিপির পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আজকের দিনে আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা নতুন বাংলাদেশ চাই। এ সময় তিনি জুলাই আন্দোলনের শহীদ শরিফ ওসমান বিন হাদিকে স্মরণ করে বলেন, নতুন দেশের জন্য তরুণ প্রজন্ম রক্ত দিয়েছে, জীবন দিয়েছে।

নাহিদ ইসলাম বলেন, পয়লা বৈশাখে হালখাতা খোলার মূল অর্থই হলো পুরোনো বকেয়া পরিশোধ করা। কিন্তু জাতীয় জীবনে এখনও বহু বকেয়া রয়ে গেছে। তার ভাষায়, সবচেয়ে বড় বকেয়া হলো ‘জুলাই সনদ’, যা এখনও বাস্তবায়িত হয়নি।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান হয়েছে, নির্বাচন হয়েছে, সরকার গঠিত হয়েছে, বিরোধী দলও হয়েছে—কিন্তু জনগণ এখনও সংস্কার পায়নি। ফলে সংস্কারের বকেয়া রেখেই সরকার হালখাতা খুলেছে।

বিরোধীদলীয় চিফ হুইপ অভিযোগ করেন, নতুন সরকার কার্যক্রম শুরু করলেও জনগণের কাছে এখনও রক্তের দেনা ও রক্তের ঋণ রয়ে গেছে। তিনি বলেন, নতুন বছরে সে দায় পরিশোধ করতে হবে এবং গণভোটের রায় অনুযায়ী দ্রুত সংস্কার বাস্তবায়ন করতে হবে।

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের জারি করা গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ বাতিল করে বর্তমান সরকার জনগণের সঙ্গে বেইমানি করেছে। তিনি আশা প্রকাশ করেন, বাতিল হওয়া অধ্যাদেশগুলো দ্রুত নতুনভাবে বিল আকারে এনে আইনে পরিণত করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা