Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫১, ২৬ মার্চ ২০২৬

গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার আহ্বান

২৬ মার্চ ইতিহাসে গৌরবময় ও আত্মমর্যাদার দিন: নাহিদ ইসলাম

২৬ মার্চ ইতিহাসে গৌরবময় ও আত্মমর্যাদার দিন: নাহিদ ইসলাম
ফাইল ছবি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

স্বাধীনতার ৫৫তম বর্ষপূর্তিতে বুধবার (২৫ মার্চ) দেয়া এক বাণীতে তিনি ২৬ মার্চকে বাংলাদেশের ইতিহাসে এক অনন্য গৌরবময় ও আত্মমর্যাদার দিন হিসেবে উল্লেখ করেন।

বার্তায় নাহিদ ইসলাম মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি নির্যাতিত বীরাঙ্গনাদের ত্যাগ ও সাহসিকতার কথাও উল্লেখ করে তাদের প্রতি সম্মান জানান। তিনি বলেন, এ আত্মত্যাগের বিনিময়েই স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা শুধু একটি ভূখণ্ড অর্জন নয়, বরং ন্যায়, সাম্য, গণতন্ত্র ও মানবিক মর্যাদার ভিত্তিতে একটি রাষ্ট্র গঠনের অঙ্গীকার ছিলো। তবে এত বছর পরও সে লক্ষ্য পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে তিনি মনে করেন।

গণতন্ত্রের ধারাবাহিকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিভিন্ন সময়ে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের কারণে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়েছে। তবুও অধিকার ও মর্যাদার প্রশ্নে দেশের মানুষ কখনো আপস করেনি এবং বারবার প্রতিরোধ গড়ে তুলেছে।

বিশেষ করে সাম্প্রতিক গণ-আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জনগণের আত্মত্যাগের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার ও জাতীয় মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হয়েছে।

নাহিদ ইসলাম একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি দুর্নীতি, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান নেয়ার কথাও উল্লেখ করেন।

নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সত্য, ন্যায়, সাহস ও দেশপ্রেমের আদর্শে নিজেদের গড়ে তুলতে হবে। বর্তমান প্রজন্মের হাত ধরেই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ নির্মিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন