Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৬, ৬ মে ২০২৬

আপডেট: ০০:৪০, ৬ মে ২০২৬

বাংলাদেশ দখলের হুমকির জবাব

এক ইঞ্চি মাটিও ছাড়বো না: শুভেন্দুকে নাজিম উদ্দীন আলম

এক ইঞ্চি মাটিও ছাড়বো না: শুভেন্দুকে নাজিম উদ্দীন আলম
ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাংলাদেশ নিয়ে দেয়া বিতর্কিত বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ জীবন দিয়ে দেবে, তবু দেশের এক ইঞ্চি জায়গাও কেউ দখল করতে পারবে না।

সম্প্রতি এক আলোচনাসভায় বক্তব্য দিতে গিয়ে নাজিম উদ্দীন আলম বলেন, বাংলাদেশ দখলের হুমকি দেয়া হচ্ছে আর দেশের মানুষ চুপ করে বসে থাকবে—এটা কখনও সম্ভব নয়। ইরানের মতো নিজেদের ভূখণ্ড রক্ষায় বাংলাদেশের ২০ কোটি মানুষও জীবন দিতে প্রস্তুত।

তিনি আরও বলেন,

আমরা সবাই শহীদ হয়ে যাবো, তবু বাংলাদেশের মাটি কাউকে দখল করতে দেবো না, ইনশাআল্লাহ।

বিএনপির এ নেতা দাবি করেন, দেশে এখন একটি গণতান্ত্রিক ও স্বীকৃত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের প্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। দেশে একটি স্বীকৃত সরকার রয়েছে। সরকারি দল ও বিরোধী দল সবাইকে সঙ্গে নিয়ে গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে দেশ গড়ে তোলা হবে।

বক্তব্যের একপর্যায়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনাকে নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, এ বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশ। আমরা পালিয়ে যাওয়ার রাজনীতি করি না। পালিয়ে যাওয়ার ইতিহাস শেখ হাসিনার।

তিনি আরও বলেন, তোমাদের কাছে আশ্রয় পেয়েছে শেখ হাসিনা। তাকে নিয়ে এত দরদ কেনো, সেটাও দেশের মানুষ বুঝে গেছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

বিক্রি ও মৃত্যুর হিসাব বাদ দিয়েও কম ৩টি, কোথায় গেলো হরিণ?
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৪.০৫ শতাংশ
হেফাজতের নিষিদ্ধের দাবি অগণতান্ত্রিক ও অন্যায্য: হেযবুত তওহীদ
দাবানল নেভাতে গিয়ে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত
বন্ধু হলে বাংলাদেশের কিলারকে আশ্রয় দিয়েছেন কেনো?—ভারতের উদ্দেশে জামায়াত আমিরের প্রশ্ন
কাজী জেসিনের নিয়োগে ত্রুটি, প্রজ্ঞাপন সংশোধনের সিদ্ধান্ত
কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়লেন বিরোধী আইনপ্রণেতা
‘গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি ছড়াচ্ছে, জনগণই ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
অলি আহমদকে প্রার্থী করে জামায়াতের বড় রাজনৈতিক বার্তা
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
রোনালদোর বিয়ের গুঞ্জনে ভক্তদের হুলুস্থুল!
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানি
আলেমদের সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানা ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই: ইরান
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া নেই কেনো—জবাব দিলেন জামায়াত আমির
দক্ষিণ সুদান ও আবেইতে ৫ দিনের সফরে সেনাপ্রধান
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘অসত্য ও কাল্পনিক’
রাষ্ট্রপতি নির্বাচনে মাঠে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব