Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫১, ৭ নভেম্বর ২০২৬

রেডি হও জামায়াত, পাকিস্তানই তোমাদের জায়গা: পাপিয়া

রেডি হও জামায়াত, পাকিস্তানই তোমাদের জায়গা: পাপিয়া
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি বাংলাদেশের মূলধারার অংশ হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া। জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে তিনি বলেছেন, পাকিস্তানই তাদের উপযুক্ত জায়গা। প্রয়োজনে তাদের পাকিস্তানে পাঠানোর জন্য প্রস্তুতি নিতে হবে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া বলেন, তাদের বোর্ডিং পাস, লন্ডন ভ্রমণ কিংবা ভিসার খতিয়ান দেখানোর কথা বলা হচ্ছে। এর জবাবে তিনি জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে বলেন, 

রেডি হও জামায়াতে ইসলামী, পাকিস্তানই তোমাদের উপযুক্ত জায়গা। তোমাদের পাকিস্তানেই পাঠাতে হবে। নিজেদের বোর্ডিং পাস ঠিক করো।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি কখনও বাংলাদেশের মূলধারার নায়ক হতে পারে না। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের এ দেশে স্থান হতে পারে না। মুক্তিযোদ্ধা প্রজন্মকে বাদ দেয়ার কোনও পরিস্থিতিও মেনে নেয়া হবে না।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ হারুন। এতে সভাপতিত্ব করেন মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা কৃষকদলের আহ্বায়ক তোসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের আহ্বায়ক তোবিউল ইসলাম তারিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল হোসেন সোহেল এবং বিএনপি নেতা আমিনুল ইসলাম মতি, ময়েজ উদ্দিন ও সামিউল ইসলাম পলাশসহ স্থানীয় নেতারা।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ সমাবেশে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
রেডি হও জামায়াত, পাকিস্তানই তোমাদের জায়গা: পাপিয়া
বিএনপির প্রচারণায় বাজলো হাসিনার গান, ভাইরাল ভিডিও
কোনও ডিসেম্বরে আপার ফেরার সুযোগ নেই: নাহিদ
পরাজিত শক্তি আবার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী
জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন: এনসিপির তীব্র নিন্দা ও প্রতিবাদ
পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, সিজেএফডির নিন্দা
আইনশৃঙ্খলা সামলাতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদের চরিত্র হননে ব্যস্ত: জামায়াত
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ ওসির বিরুদ্ধে
বিশ্ব শেয়ারবাজারে বড় ধস, একদিনে কমলো ২.৫ ট্রিলিয়ন ডলার
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, চাঁদপুরে বিএনপির বিক্ষোভ
ইরান থেকে হাজার কিলোমিটার দূরে মার্কিন নৌবাহিনী: তেহরান
বৈশাখী বাসে আগুন দিলো আওয়ামী দুর্বৃত্তরা
যশোরে স্ত্রীকে পরকীয়ার সন্দেহে হত্যা, থানায় আত্মসমর্পণ স্বামীর
‘ব্যাড টাচের’ শিকার হয়েছিলেন প্রভাও
টেকনাফের পাহাড়ে ৩ লাশ, যৌথ বাহিনীর অভিযান
বিনা খরচে ওমরাহর সুযোগ, আবেদন করবেন যেভাবে
৭ নভেম্বর ছিলো শত্রু-মিত্র চিহ্নিত করার গুরুত্বপূর্ণ দিন: প্রধানমন্ত্রী