Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৯, ১৯ জুলাই ২০২৬

গণভোট ব্যর্থ হলে সরকারের বৈধতাও প্রশ্নবিদ্ধ হবে: জামায়াত আমির

গণভোট ব্যর্থ হলে সরকারের বৈধতাও প্রশ্নবিদ্ধ হবে: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

গণভোটের ফল বাস্তবায়ন না হলে বর্তমান সরকারের বৈধতাও প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছে, সে একই দিনের ভোটের ভিত্তিতেই সরকার ক্ষমতায় এসেছে। তাই গণভোটকে অস্বীকার করা হলে সরকারকেও জনগণ মেনে নেবে না।

শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়ে পুরোনো রাজনৈতিক সংস্কৃতি ও শাসনব্যবস্থার পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর সরকার সে প্রতিশ্রুতি থেকে সরে এসেছে বলে অভিযোগ করেন তিনি।

তার ভাষায়,

সরকার আগে বলেছিলো জনগণের রায় অনুযায়ী সংস্কারের প্রতিটি দাবি বাস্তবায়ন করা হবে। কিন্তু ক্ষমতায় আসার পর তারা এখন বলছে, কখনোই সংস্কারের কথা বলেনি। তিনি দাবি করেন, সরকারি দলের ৩১ দফা কর্মসূচির প্রথম দাবিই ছিলো সংস্কার।

বিএনপির উদ্দেশে জামায়াত আমির বলেন, ১৯৯১ সালের পর ক্ষমতায় এসে দলটি তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা বুঝতে পারেনি, পরে রাজনৈতিক বাস্তবতায় তা উপলব্ধি করতে হয়েছে। এবারও একই ধরনের ভুল না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতির ক্ষতি হওয়ার আগেই বাস্তবতা বুঝতে হবে।

তিনি আরও বলেন, জামায়াত রাজপথের রাজনীতি করতে চায় না; বরং সবাইকে নিয়ে দেশ গঠনের কাজে অংশ নিতে চায়। তবে রাজনৈতিকভাবে বারবার চাপ সৃষ্টি করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে বলেও সতর্ক করেন তিনি।

সংসদে সংবিধান সংশোধনের জন্য ‘বিশেষ কমিটি’ গঠনেরও সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা। তিনি প্রশ্ন তুলে বলেন, সংবিধান বা কার্যপ্রণালী বিধির কোথাও সংসদের মাধ্যমে এ ধরনের কমিটি গঠনের বিধান নেই। নাম পরিবর্তন করে ‘বিশেষ কমিটি’ করা হলেও সেটিকে তিনি জনগণের সঙ্গে ‘ছলচাতুরী’ বলে আখ্যা দেন।

তিনি অভিযোগ করেন, ২০০৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের মানুষ দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, মামলা, কারাবরণ ও প্রাণদানের মধ্য দিয়ে ফ্যাসিবাদবিরোধী লড়াই চালিয়েছে। সে জনগণ কোনোভাবেই স্বৈরাচারী শাসনব্যবস্থার পুনরাবৃত্তি মেনে নেবে না।

ডা. শফিকুর রহমান দাবি করেন, ফ্যাসিবাদের জন্ম দেয়া ১৩৩টি অধ্যাদেশ বর্তমান সরকার বহাল রেখেছে। তার ভাষায়, আসল ফ্যাসিবাদকে জনগণ প্রত্যাখ্যান করেছে। তাই সে পথ অনুসরণ করলে কেউ বড়জোর ‘ডামি ফ্যাসিবাদ’ হতে পারে।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০২৪ সালের আন্দোলন দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭১-এর মুক্তিযুদ্ধ যেমন নিজস্ব মর্যাদায় থাকবে, তেমনি ২০২৪ সালের আন্দোলনকেও তার যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। তিনি বলেন, ২৪-এর বীরদের—শহীদ হোক বা গাজী—রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করতে হবে। এ নিয়ে কোনও অবহেলা জাতি মেনে নেবে না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হরমুজে নির্দিষ্ট সময় ছাড়া মার্কিন সুরক্ষা সম্ভব নয়
তরুণদেরকেই দায়িত্ব নিয়ে দেশটা গড়তে হবে: প্রধানমন্ত্রী
অভিষিক্ত রাজাউল্লাহর রেকর্ডে পাকিস্তানের অবিশ্বাস্য কামব্যাক
ছাত্রশক্তির কাউন্সিল আজ, গোপন ভোটে নির্বাচিত হবে নেতৃত্ব
ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরু আজ
ডেঙ্গুর ভয়ংকর বিস্তার, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা
অপসংস্কৃতি জাতির ঘাড়ে চেপে বসেছে: জামায়াত আমির
আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী
ঘরে ঢুকে ছাত্রদল নেতাকে পেটালো নিষিদ্ধ ছাত্রলীগ
সৌদি জাহাজে নিষেধাজ্ঞা, শর্ত দিলো হুতি
স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগের অংশ নেয়ার সুযোগ নেই: শাহে আলম
‘হৈ হৈ, রৈ রৈ, বিএনপিরা গেলি কই’—স্লোগানে ছাত্রলীগের মিছিল
ফারাক্কার ১০৯ গেট খোলা, বাড়ছে পানি, বন্যার আভাস
ক্যারিয়ারের শুরুতেই শুনেছিলেন, ‘নাচে তুমি জিরো’
ক্ষমার আদর্শের নামে জুলাই ধুয়ে যাওয়ার পথে!
লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
পুনর্বহালের সুযোগ নেই ৮,৭৯৬ বিডিআর সদস্যের: স্বরাষ্ট্রমন্ত্রী
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলি, ৪ নৌকা জব্দ
বিলুপ্ত হলো র‍্যাব, পাস এসআরবি বিল