Sobar Desh | সবার দেশ রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ০১:০৫, ১১ মার্চ ২০২৬

রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে নাহিদ ইসলাম

সংসদে যাচ্ছি সংস্কার আদায়ে, ফ্যাসিস্ট রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়

সংসদে যাচ্ছি সংস্কার আদায়ে, ফ্যাসিস্ট রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়
ছবি: সংগৃহীত

সংসদে ফ্যাসিস্ট রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, বরং সংস্কার বাস্তবায়নের দাবি তুলতেই বিরোধী দল সংসদ অধিবেশনে যোগ দেবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১০ মার্চ) রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ মাঠে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি–এনসিপির রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আগামী ১২ মার্চ সংসদ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। তবে ওই দিন ফ্যাসিবাদের রেখে যাওয়া রাষ্ট্রপতির ভাষণ দেয়ার আলোচনা চলছে বলে তারা শুনেছেন। তিনি স্পষ্ট করে বলেন, ফ্যাসিস্ট রাষ্ট্রপতির বক্তব্য শোনার জন্য তারা সংসদে যাচ্ছেন না; বরং জনগণের দাবি অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার আদায় করতেই সংসদে যাবেন।

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করা এবং কবে উচ্চ কক্ষ গঠন করা হবে—এসব বিষয়ও তারা সংসদে উত্থাপন করবেন এবং এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চান।

এ সময় শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত নিশ্চিত করার দাবি জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, হাদি হত্যার প্রধান অভিযুক্তদের ভারতে গ্রেফতারের খবর পাওয়া গেছে। তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে হবে এবং হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত ছিলো, তাদেরও বিচারের মুখোমুখি করতে হবে।

সরকারের উদ্যোগে ফ্যামিলি কার্ড চালু করাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, দুর্নীতি বন্ধ না হলে এবং ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়া হলে এ উদ্যোগের সুফল দেশের মানুষ পাবে না। তিনি দ্রুত ঋণখেলাপিদের কাছ থেকে বকেয়া ঋণ আদায়ের কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিজ, মাহিন সরকার ও তাহসিন রিয়াজ এবং জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ কেন্দ্রীয় ও রাজশাহী বিভাগের নেতারা।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক শফিকুল হক, রাজশাহী মহানগর বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়–এর উপ–উপাচার্য ড. মাঈন উদ্দিনসহ এগারো দলীয় জোটের বিভিন্ন নেতা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল