Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:৫৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের অভিযোগে রাষ্ট্রপতির বিরুদ্ধে জামায়াতের তোপ

রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের অভিযোগে রাষ্ট্রপতির বিরুদ্ধে জামায়াতের তোপ
ছবি: সংগৃহীত

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সাক্ষাৎকারে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয় প্রকাশ্যে আনার অভিযোগে মো. সাহাবুদ্দিন, রাষ্ট্রপতির বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, রাষ্ট্রপতি পদ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ। এ পদে অধিষ্ঠিত ব্যক্তির প্রতিটি বক্তব্য রাষ্ট্রীয় শপথ ও গোপনীয়তা রক্ষার নীতিমালার সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সাম্প্রতিক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাষ্ট্রের অভ্যন্তরীণ ও গোপনীয় বিষয় জনসমক্ষে প্রকাশ করে শপথ ভঙ্গ করেছেন। এর মাধ্যমে তিনি রাষ্ট্রের গোপন বিষয়ের মতো গুরুত্বপূর্ণ ‘আমানত’ রক্ষায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

তার দাবি, রাষ্ট্রপতির এ বক্তব্য দেশবাসীর মনে নতুন প্রশ্ন, বিতর্ক ও উদ্বেগ সৃষ্টি করেছে। সংবিধান, রাষ্ট্রীয় শপথ এবং সাংবিধানিক ধারাবাহিকতার প্রশ্নে জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, একজন রাষ্ট্রপতি হিসেবে তার বক্তব্য জাতির সামনে নতুন বিতর্ক ও অনিশ্চয়তার জন্ম দিয়েছে। রাষ্ট্রপতির পদে থেকে এমন বক্তব্য প্রদান রাষ্ট্রের মর্যাদা ও ভাবমর্যাদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সাংবিধানিক শালীনতা বজায় রাখা প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তির কর্তব্য। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দায়িত্বশীল ব্যক্তিদের সংযত ও পরিমিত বক্তব্য দেয়া অত্যন্ত জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের প্রতি জনগণের আস্থা অটুট রাখতে রাষ্ট্রপতিকে সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বক্তব্য প্রদান এবং রাষ্ট্রের মর্যাদা ও স্থিতিশীলতা রক্ষায় আরও সতর্ক থাকার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ