Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২২, ১৩ মার্চ ২০২৬

আপডেট: ০১:২৩, ১৩ মার্চ ২০২৬

সংসদকে অপবিত্র করেছেন রাষ্ট্রপতি: জুলাই ঐক্য

সংসদকে অপবিত্র করেছেন রাষ্ট্রপতি: জুলাই ঐক্য
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের ভাষণকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের সঙ্গে সঙ্গে হট্টগোল শুরু হয়। বিষয়টি নিয়ে ‘জুলাই ঐক্য’ সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই ও ২০০৬ সালের জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা সরকারের গুলিতে ১৪০০-এর বেশি ছাত্র-জনতা নিহত হয়েছে এবং হাজার হাজার সাধারণ মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। এ ঘটনার প্রেক্ষাপটে, জুলাই ঐক্য মনে করছে যে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন জনতার সংসদে ভাষণ দিয়ে সে রক্তের স্পিরিটকে অপবিত্র করছেন।

জুলাই ঐক্য আরও বলেছে, সংসদে উপস্থিত রাজনৈতিক দলগুলো শহিদের রক্তের স্মৃতি ধরে রেখেও রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনকে ভাষণ দেয়ার সুযোগ দিয়ে সরকারি দল বিএনপি তার আদর্শ ও শহিদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছে। তারা অভিযোগ করেছে, ত্রয়োদশ সংসদে শপথ গ্রহণ না করে বিএনপি সরাসরি জুলাইয়ের স্পিরিটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

সংগঠনটি দাবি করেছে, রাষ্ট্রপতিকে সংবিধানের ৫২ অনুচ্ছেদ অনুযায়ী গুরুতর অসদাচরণ বা সংবিধান লঙ্ঘনের দায়ে সংসদ কর্তৃক অভিশংসন করে পদ থেকে অপসারণ করতে হবে। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করে ফ্যাসিবাদী কাঠামোর বিলুপ্তি করতে হবে। না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে এবং ছাত্র-জনতা রাজপথে গণপ্রতিরোধ গড়ে তুলবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যে ছাত্র-জনতা অতীতেও স্বৈরাচার ও বলপ্রয়োগের বিরুদ্ধে অদম্য ছিলো, সে শক্তি এখনও মাঠে রয়েছে এবং কেউ যদি তাদের থামাতে চায়, তার ফল ভোগ করতে হবে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

‘কী রে সম্পাদক পরিষদ!’— মারুফ কামাল খানের ফেসবুক পোস্টে তোলপাড়
ড্রোন হামলায় আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন
বুলডোজারে সংখ্যালঘু উচ্ছেদ, প্রতিবাদে উত্তাল কোলকাতা
যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের যুগ শেষ: ইরান
নতুন ভিসির যোগদান ঘিরে ডুয়েটে সংঘর্ষ
আমরা গণভবনে যাইনি, চুরিও করিনি—কারিনা কায়সারের মায়ের আবেগঘন বক্তব্য
চট্টগ্রামে গ্রাফিতি মোছা নিয়ে বিএনপি-এনসিপি মুখোমুখি
ফ্যামিলি কার্ডে গরিব বঞ্চিত, হাওড়েও চলছে নৈরাজ্য: ডেপুটি স্পিকার
সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা, বাংলাদেশে ২৮ মে
নোয়াখালীতে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
এই সরকারের অনেক গুণ—মেঘনায় তিন মাসে চার খুন: হাসনাত আবদুল্লাহ
নতুন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ