এনসিপির নতুন কমিটি, গুরুত্বপূর্ণ দায়িত্বে হাসনাত-সারজিস
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে আখতার হোসেনকে বহাল রাখা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম সদস্যসচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন করে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয় রূপায়ণ ট্রেড সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটির তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে নাসীরুদ্দিন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহকে। আর সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত ও ডা. মাহমুদা আলম মিতু।
এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল ও এ.কে. ফ্লোরা।
অন্যদিকে যুগ্ম সদস্যসচিব পদে দায়িত্ব পেয়েছেন আলাউদ্দীন মোহাম্মদ, এস.এম. সাইফ মুস্তাফিজ, মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহ। তাদের মধ্যে আলাউদ্দীন মোহাম্মদকে আন্তর্জাতিকবিষয়ক দায়িত্ব এবং এস.এম. সাইফ মুস্তাফিজকে কোষাধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে।
পুনর্গঠিত কমিটিতে দলের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি সাংগঠনিক ও দাফতরিক দায়িত্বগুলো নতুন করে বিন্যস্ত করা হয়েছে। এর মাধ্যমে কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব বণ্টনের কাঠামো সাজিয়েছে দলটি।
সবার দেশ/কেএম




























