Sobar Desh | সবার দেশ ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫৭, ১৪ মার্চ ২০২৬

অবিলম্বে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে: নাহিদ ইসলাম

অবিলম্বে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, অভিশংসনের মাধ্যমে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে অবিলম্বে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নিতে হবে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ময়মনসিংহে আয়োজিত এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শপথ ভঙ্গ করেছেন এবং তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়া তিনি দেশের সংকটময় সময়েও নির্বিকার ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, সংসদকে সম্মান জানিয়ে নির্বাচন নিয়ে নানা সমালোচনা ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ থাকা সত্ত্বেও আমরা সংসদে গিয়েছিলাম। কারণ জনগণ আমাদের এবং ১১ দলীয় জোটের অনেক প্রতিনিধিকে সংসদে পাঠিয়েছে সংসদের কার্যক্রম চালু রাখা, উচ্চকক্ষ গঠন এবং সংবিধান সংস্কারের কাজ এগিয়ে নিতে।

এনসিপি আহ্বায়ক বলেন, আমরা স্পষ্টভাবে বলেছিলাম—এ সংসদে ফ্যাসিবাদের কোনও দোসরকে দেখতে চাই না। আমরা ফ্যাসিবাদমুক্ত জাতীয় সংসদ চাই। কিন্তু অধিবেশন ভালোভাবে শুরু হলেও শেষ পর্যন্ত রাষ্ট্রপতিকে বক্তব্য দেয়ার সুযোগ দেয়া হয়।

তার অভিযোগ, মাননীয় স্পিকারকে বক্তব্য দেয়ার অনুরোধ করা হলেও সেটি না করে রাষ্ট্রপতিকে বক্তব্য দেয়ার সুযোগ দেয়া হয়। এর প্রতিবাদ জানিয়ে এনসিপির সংসদ সদস্যরা ওয়াকআউট করেন।

অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীও বক্তব্য দেন। তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনাকে ভারত থেকে দেশে এনে তার বিরুদ্ধে দেয়া রায়ের কার্যকর করার জন্য আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানান।

এ সময় তিনি ১৯৪৭, ১৯৭১, ১৯৯০, ২০২৪ এবং শহীদ উসমান হাদিসহ দেশের বিভিন্ন সময়ের আন্দোলনে নিহতদের জন্য দোয়া কামনা করেন। পাশাপাশি অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের দ্রুত সুস্থতাও কামনা করেন।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ এমপি, ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলন, জাতীয় যুব শক্তির সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম, এনসিপির সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম, বিভাগীয় ইফতার মাহফিলের আহ্বায়ক মিয়াজ মেহরাব তালুকদার, সদস্য সচিব ইকরাম এলাহী খানসহ এনসিপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ