Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৫, ২৩ আগস্ট ২০২৬

ভারতের বক্তব্য ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’: সারজিস

ভারতের বক্তব্য ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’: সারজিস
ছবি: সংগৃহীত

ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে উদ্দেশ করে দেয়া সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যকে ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি বলেছেন, দুই দেশের সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে।

শনিবার (২২ আগষ্ট) দুপুরে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা প্রয়োজন। তবে সে সম্পর্ক কোনোভাবেই একতরফা হতে পারে না। দুই দেশের সম্পর্ক হতে হবে পারস্পরিক মর্যাদা, ন্যায়, সমতা এবং একে অপরের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে।

তিনি বলেন, বাংলাদেশের গণহত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পলাতক হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে। বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও বাংলাদেশে ফিরিয়ে দেয়ার দাবি জানান তিনি।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) প্রধানের আকস্মিক বাংলাদেশ সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেয়া বিভিন্ন বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এ নেতা।

সারজিস আলম বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে, পরে গেলে ক্ষতি হবে’—এ ধরনের বক্তব্য কোনও স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়। এ ধরনের বক্তব্যকে তিনি আধিপত্যবাদী মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক দুটি শক্ত অবস্থানের বিবৃতিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, শুধু বিবৃতি বা বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। এসব অবস্থান বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হতে হবে।

তিনি বলেন, ভারত যদি সমতা, মর্যাদা, ন্যায় ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চায়, তাহলে তাতে বাংলাদেশের কোনও আপত্তি নেই। কিন্তু কোনও ব্যক্তি, রাজনৈতিক দল বা তাঁবেদারিত্বের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা হলে তা কখনোই টেকসই হবে না।

দুই দেশের সম্পর্কের ভিত্তি সম্পর্কে সারজিস আলম বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ এবং দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় ও সার্বভৌমত্বের ভিত্তিতে। কোনও ব্যক্তি বা নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক নির্ধারিত হওয়া উচিত নয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ কক্সবাজারের দলীয় নেতাকর্মীরা।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

তাজমিনের সঙ্গে কী ঘটেছিলো সে রাতে, চাঞ্চল্যকর তথ্য সুমনের
ককরোচ জনতা পার্টির নেতারা বললেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’
প্রশ্ন ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়কে বিক্ষোভ
‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল