Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৭, ২৭ জুলাই ২০২৬

আপডেট: ০০:০৮, ২৭ জুলাই ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে ছাত্রলীগের মিছিল: সারজিস 

স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে ছাত্রলীগের মিছিল: সারজিস 
ছবি: সংগৃহীত

কক্সবাজার ও গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি দাবি করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ‘গ্রিন সিগনাল’ এবং পুলিশের সহযোগিতায় ওই দুই জেলায় ছাত্রলীগের মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এসব অভিযোগ করেন সারজিস আলম।

পোস্টে তিনি লেখেন, 

বিএনপি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের গ্রিন সিগনালে এবং পুলিশের সহযোগিতায় স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ জেলা কক্সবাজার এবং গাজীপুরে ছাত্রলীগের মিটিং ও ঝটিকা মিছিল হয়েছে।

এ ঘটনায় বিএনপির প্রতিও প্রশ্ন ছুড়ে দেন এনসিপির এ নেতা। তিনি বলেন, প্রিয় বিএনপি, এত তাড়াতাড়ি আপনাদের লক্ষ লক্ষ নেতাকর্মীদের ওপর স্বৈরাচার আওয়ামী লীগের করা ১৭ বছরের জুলুম, নির্যাতন, গুম, খুন সব ভুলে গেলেন? এত তাড়াতাড়ি শহিদ ওয়াসিমসহ জুলাই অভ্যুত্থানে জীবন দেয়া, রক্ত দেয়া আপনাদের শতশত নেতাকর্মীর সব ত্যাগ ভুলে গেলেন?

সারজিস আরও লেখেন, নাকি আপনাদের নেতাকর্মীদের ওপর হওয়া জুলুম-নির্যাতন কিংবা তাদের রক্ত ও জীবনের কোনx মূল্য আপনাদের কাছে নেই? নাকি যা বলেন কিংবা যা করেন, সবই লোক দেখানো?

ফেসবুক পোস্টে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গও তুলে আনেন তিনি। সারজিস আলম লেখেন, নেতাকর্মীদের কথা বাদই দিলাম, বেগম খালেদা জিয়ার সঙ্গে যেই নির্মমতা হলো, সেসব কীভাবে ছয় মাস যেতে না যেতেই ভুলে গেলেন?

পোস্টের শেষাংশে তিনি সতর্ক করে বলেন, মনে রাখবেন, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে হাইকোর্টে রিট
এক বছর পর জাপানে উড়ছে বিমানের ফ্লাইট
২৮ অভিনেতা-অভিনেত্রী ও সাংবাদিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
আন্দোলনে সমর্থনের অভিযোগে ভারতে ৩ মুসলিম যুবক গ্রেফতার
কুর্মিটোলা হাসপাতালে দেয়াল ভেঙে ঢুকে পড়লো বাস, নিহত ১
তিতাস-মেঘনায় ‘টেঁটাযুদ্ধ’ নদী থেকে টেঁটাবিদ্ধ নারীর লাশ উদ্ধার
আহ ভাতিজা, আমরাও বসে আছি: ইশরাক
স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে ছাত্রলীগের মিছিল: সারজিস
সাবেক সেনাপ্রধানদের ছবির গ্যালারিতে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
ব্যালন ডি’অর দৌড়ে কারা এগিয়ে?
সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫, আহত ৩০
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সরকার পতনের ডাক রাহুল গান্ধীর
বিমানবন্দরে আবার আগুন, কার্গো ভিলেজের পাশে ধোঁয়া; দ্রুত নিয়ন্ত্রণে
শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বসিত বলিউড
অস্ত্র কেড়ে নিয়ে দুই ইসরায়েলি সেনা হত্যা করলো এক ফিলিস্তিনি