Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৭:১২, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

স্লোগানে মুখর মানিক মিয়া অ্যাভিনিউ

জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র আত্মপ্রকাশ

দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, খুলনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, রাজশাহী, গাইবান্ধাসহ বিভিন্ন জেলা থেকে বাসে করে সমাবেশস্থলে উপস্থিত হন কর্মী-সমর্থকরা।

জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র আত্মপ্রকাশ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হয়েছে নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’ বা ‘এনসিপি’। নতুন এ রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দলটির সমর্থকরা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে সমর্থকদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে প্রাঙ্গণ। এ সময় তাদের হাতে জাতীয় পতাকাসহ নানা ধরনের প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন দেখা যায়।

দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, খুলনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, রাজশাহী, গাইবান্ধাসহ বিভিন্ন জেলা থেকে বাসে করে সমাবেশস্থলে উপস্থিত হন কর্মী-সমর্থকরা।

আয়োজনে সার্বিক নিরাপত্তার দায়িত্বপালনে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজকের আয়োজনকে কেন্দ্র করে মেডিকেল টিম, অস্থায়ী ওয়াশ রুম, পুলিশ বুথ, নারীদের জন্য বুথ, ভিআইপি বুথ ও পানির ব্যবস্থা করা হয়েছে।

এদিকে নতুন দলে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন মো. নাহিদ ইসলাম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব। দলে সদস্যসচিবের পদ পাচ্ছেন আখতার হোসেন। সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিবা।

হাসনাত আবদুল্লাহকে মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল), সারজিস আলমকে মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল)। এছাড়া দলটির মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন নাসীরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

নতুন এ দলের আহ্বায়কের দায়িত্ব নিতে গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন মো. নাহিদ ইসলাম।

এর আগে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের বিষয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক হয়। এতে দলের নাম (জাতীয় নাগরিক পার্টি) চূড়ান্ত করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা