Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২১, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

মুখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্রের দায়িত্বে হাসনাত আব্দুল্লাহ

নতুন দলের নেতৃত্বে নাহিদ-আখতার

আহ্বায়ক পদে সবার মতৈক্য থাকলেও সদস্য সচিব পদের দাবিত বিভাজন দেখা যায় জাতীয় নাগরিক কমিটিতে। এ পদের অন্যতম আরেক দাবিদার ছিলেন যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।

নতুন দলের নেতৃত্বে নাহিদ-আখতার
ফাইল ছবি

নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব করে আত্মপ্রকাশ হতে যাচ্ছে ছাত্র-নাগরিকের নতুন দল। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে জাতীয় নাগরিক কমিটির শীর্ষ এক সূত্রে এ তথ্য জানা গেছে। কমিটির শীর্ষ চার পদের অন্য দুটিতে মুখ্য সংগঠক পদে সারজিস আলম এবং মুখপাত্রের দায়িত্বে হাসনাত আব্দুল্লাহ আসতে পারেন। 

আগামী ২৪শে ফেব্রুয়ারি নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটতে পারে। তার আগে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন সরকারের তথ্য ও সম্প্রচার এবং আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের এক নম্বর সমন্বয়ক ছিলেন। 

আহ্বায়ক পদে সবার মতৈক্য থাকলেও সদস্য সচিব পদের দাবিত বিভাজন দেখা যায় জাতীয় নাগরিক কমিটিতে। এ পদের অন্যতম আরেক দাবিদার ছিলেন যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। এ নিয়ে দুইজনের অনুসারীরা প্রকাশ্যে বিরোধে জড়িয়েছিলেন। রোববার নাগরিক কমিটির সাধারণ সভাও বয়কট করেন জুনায়েদ অনুসারীরা।

সবার দেশ/এমকেজে
 

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ