Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৫:০৭, ৩ মার্চ ২০২৫

আপডেট: ০৫:০৭, ৩ মার্চ ২০২৫

বিএনপিসহ ৪ দলের সঙ্গে যোগাযোগ

এনসিপি চোখ রাখছে জোটের দিকে

এনসিপি চোখ রাখছে জোটের দিকে
ছবি: সংগৃহীত

চমক দেখিয়ে আত্মপ্রকাশ ঘটেছে গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র। আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আগ থেকেই  নির্বাচনমুখী চিন্তা ভাবনা করছেন দলটির নেতারা। তাদের নিয়ে কৌতূহল ছিলো রাজনৈতিক দলগুলোর মধ্যেও। বিভিন্ন সময় তারা নানা ইস্যুতে রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে আলাপ আলোচনাও চালিয়েছেন। 

অরাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক কমিটির ব্যানারে শিক্ষার্থীদের কর্মসূচির উদ্দেশ্য ছিলো সব রাজনৈতিক দল ও মতের মানুষদের কাছাকাছি পৌঁছা। নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানো। একইসঙ্গে রাজনৈতিক দল ও নির্বাচনী জোট নিয়েও ভেতরে ভেতরে আলোচনা চালিয়ে গেছেন তারা। 

আনুষ্ঠানিক আত্মপ্রকাশের পর জানা গেছে, নির্বাচনী জোট গড়তে বিএনপিসহ চার দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এনসিপি। অন্য দলগুলো হলো- এবি পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। আরেকটি দলের নাম জানা যায়নি। এসব দলের বিশ্বস্ত সূত্র আলোচনার বিষয়টি জনমাধ্যমকে নিশ্চিত করেছে। 

জানা গেছে, দল গঠনের আগ থেকেই নির্বাচনী জোট নিয়ে তৎপর ছিলেন ছাত্রনেতারা। অন্যদিকে শিক্ষার্থীদের নিজেদের পাশে রাখার চেষ্টা করেছে অন্যান্য দলও। বিশেষ করে বিএনপি-জামায়াত দুই দলই ছাত্রদের সুসম্পর্ক ধরে রাখার চেষ্টা করেছে। 

একটি সূত্র জানিয়েছে, প্রয়োজনে এনসিপি বিএনপি’র সঙ্গেও রাজনৈতিক বা নির্বাচনী বোঝাপড়ায় যেতে পারে। এর প্রাথমিক আলোচনাও হয়েছে আগে। তখন তারা দলটির কাছে শতাধিক আসন চেয়েছিলো। তবে বিএনপি থেকে শুরুতে ৫-৭টি আসন ছাড়ার প্রস্তাব থাকলেও এখন দলটি এনসিপিকে জোটে নিতে ২০-২৫টির মতো আসন দিতে চায় এমন আলোচনাও আছে। 

অন্যদিকে জামায়াত ছাত্র-জনতার নতুন দল গঠনে বিশেষ ভূমিকা রেখেছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ছিল শুরু থেকেই। জামায়াতও ছাত্রদের নতুন দল এনসিপিকে নিয়ে নির্বাচনী জোট গড়তে চায়। তবে এখনও এ নিয়ে দলটির পক্ষে প্রকাশ্যে কিছু বলা হচ্ছে না। দলটির সূত্র জানিয়েছে, অন্যান্য ইসলামী দলসহ সমমনা আরও কিছু দল নিয়ে তারা বড় জোট করতে আগ্রহী। এক্ষেত্রে নতুন দল যুক্ত হলে নির্বাচনী হিসাবনিকাশ পাল্টে যেতে পারে বলে জামায়াত নেতারা মনে করছেন। 

তবে এনসিপি’র একটি অংশ জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট গড়তে আগ্রহী নয়। তারা জামায়াত ছাড়া অন্য দলগুলোর সঙ্গে জোট করতে চায়। এনসিপি’র একজন নেতা নাম প্রকাশ না করা শর্তে বলেন, নতুন রাজনৈতিক দল হিসেবে আমাদের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ থাকবে এটাই স্বাভাবিক। আমাদের দল খুব শিগগিরই প্রতীক চূড়ান্ত করে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। নির্বাচন হতে এখনও অনেক দেরি। যখন নির্বাচন হবে তখন দেখা যাবে কে কোন জোটে যায়। সে সময় যে কারও সঙ্গেই জোট হতে পারে। 

সবার দেশ/এনএন

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা