Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৭, ৫ মার্চ ২০২৫

আপডেট: ১৮:৩৮, ৫ মার্চ ২০২৫

দলীয় ফোরামে আলোচনার পর দলের প্রতীক নির্ধারণ

৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি, যাবে না জোটে  

আগামী জাতীয় নির্বাচনে জোট নিয়ে এনসিপির নেতারা জানিয়েছেন, তারা কারো সঙ্গে জোট করবে না। তবে ছোট দলগুলোর সুযোগ থাকবে এনসিপির সঙ্গে জোট গঠনের আলোচনার।

৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি, যাবে না জোটে  
ফাইল ছবি

আগামী জাতীয় নির্বাচনে অন্য কোনো দলের সঙ্গে জোটে যাবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এককভাবে ৩০০ আসনে এনসিপির প্রার্থী দেয়ার সক্ষমতা আছে বলে মনে করেন দলটির নেতারা। নিবন্ধন পেতে ঈদের পর আবেদন করা হবে। আজ বুধবার (৫ মার্চ) দেশের একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকালে এসব তথ্য জানিয়েছেন এনসিপির নেতারা।

দলের নেতারা জানিয়েছেন, দলের নিবন্ধন পেতে ঈদের পর নির্বাচন কমিশনে আবেদন করা হবে। আর দলীয় প্রতীক এখনো চূড়ান্ত হয়নি এনসিপির। সবার সঙ্গে পরামর্শ করে দলীয় ফোরামে আলোচনার পর দলের প্রতীক নির্ধারণ করা হবে।

আগামী জাতীয় নির্বাচনে জোট নিয়ে এনসিপির নেতারা জানিয়েছেন, তারা কারো সঙ্গে জোট করবে না। তবে ছোট দলগুলোর সুযোগ থাকবে এনসিপির সঙ্গে জোট গঠনের আলোচনার।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানিয়েছেন, ঈদের পর দলের নিবন্ধনের জন্য আবেদন করবেন তারা। 

দলের আরেক নেতা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, তরুণদের নেতৃত্বে গঠিত দলটির ৩০০ আসনেই প্রার্থী দেয়ার সক্ষমতা রয়েছে, আর সে লক্ষ্যেই আমরা কাজ করছি। জাতীয় নির্বাচনের আগে সারা দেশে দলীয় কার্যক্রম বৃদ্ধিই আমাদের অন্যতম লক্ষ্য।

সবার দেশ/এনএন

শীর্ষ সংবাদ:

মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত