Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৩, ১৭ মার্চ ২০২৫

নুর কী যুক্ত হচ্ছেন নতুন দলে!

নুর কী যুক্ত হচ্ছেন নতুন দলে!
ফাইল ছবি

নুর কী যুক্ত হচ্ছেন নতুন দলে- এমন প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে বেশ কিছুদিন ধরেই। সে আলোচনায় ঘি ঢেলেছেন টেলিভিশনে দেয় একজন ছাত্রনেতার বক্তব্য। তিনি বলেছিলেন, নুর ভাই আমাদের সাথে আসবেন।

এ নিয়ে সরাসরি নুরের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, নতুন রাজনৈতিক দলে যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা নেই। 

সোমবার (১৭ মার্চ) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক-শোতে এ কথা জানান গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

নতুন রাজনৈতিক দলে যুক্ত হচ্ছেন কিনা জানতে চাইলে নুর বলেন, আমি গত ১১ দিন দেশের বাইরে ছিলাম। ঐ সময় টেলিভিশনে একজন ছাত্রনেতা বলেছিলো যে নুর ভাই আমাদের সাথে আসবে। হ্যা, আমি ওদের সাথে আছি। কারণ ওরা তো আমার জুনিয়র। আমাদের রাজনৈতিক সহকর্মী। আমরা একসাথে রাজনীতি শুরু করেছি। এখনও বিভিন্ন  বিষয় নিয়ে আলাপ-আলোচনা করি। বাংলাদেশের মানুষ যে একটি বিকল্প রাজনীতি চাচ্ছে, দুই-এক জন নেতা দিয়ে সে রাজনীতি হবে না। সরকার চালাতে হলে, একটা বড় পলিটিক্যাল পার্টি করতে হলে, অনেক নেতার প্রয়োজন হয়। কাজেই আমরা যারা সমন্বয়ক আছি, আসো সকলে একসাথে কাজ করি।

নুর বলেন, নতুন রাজনৈতিক দলে যোগ দেয়ার তো প্রশ্নই উঠে না। কারণ এখন পর্যন্ত তো এ পার্টির রেজিস্ট্রেশনই হয় নাই। রেজিস্ট্রেশনের পরে দল এবং মার্কাকে পরিচিত করতে হবে।

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের অত্যন্ত প্রতিকূল সময়ে রয়েছি, যে সময়টায় মানুষ রাজনীতিতে আসা ছেড়ে দিয়েছে, সে সময়ে, এখনকার তরুণ প্রজন্মকে আমরা পলিটক্যালি মোটিভেট করে ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন শুরু করেছি। তারপর নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে। মোটকথা তারা আন্দোলন-প্রতিবাদের মধ্যেই ছিলো। যার ফলে আজকের এ গণঅভ্যুত্থান সম্ভব হয়েছে। আমরা পুরানো পলিটিক্যাল স্কুল থেকে বের হয়ে আসতে চাই। আমরা একটা নতুন স্কুল শুরু করতে চাই। সে জায়গা থেকে আমাদের অবশ্যই চিন্তা-ভাবনা আছে।

বাংলাদেশে এতদিন দ্বিদলীয় রাজনীতি, অর্থাৎ আওয়ামী লীগ ও বিএনপি কেন্দ্রিক রাজনীতিতে বিভিন্ন জোট হয়েছে। তবে এখন পরিবেশ ভিন্ন। মানুষ আগের থেকে বেশি সচেতন হচ্ছে রাজনীতি নিয়ে। এ সরকার কতদিন থাকে তার উপর আগামীর রাজনীতির মেরুকরণ নির্ভর করবে বলে ধারণা করছেন নুর। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান