Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৫, ২২ মার্চ ২০২৫

আপডেট: ১৩:৪২, ২২ মার্চ ২০২৫

গণ-অভ্যুত্থানের পর বর্তমান সংবিধান আর কার্যকর নেই

১৬ বছরে ভোটার, ২৩ বছরে প্রার্থী হওয়ার প্রস্তাব এনসিপি’র

এনসিপি মনে করে, আগামী নির্বাচন গণপরিষদ হওয়া উচিত। সংবিধান সংস্কারের কাজ শেষ করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে এ গণপরিষদই আইনসভায় রূপান্তরিত হবে।

১৬ বছরে ভোটার, ২৩ বছরে প্রার্থী হওয়ার প্রস্তাব এনসিপি’র
ছবি: সবার দেশ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভোট দেয়ার বয়স ১৬ বছর এবং নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ২৩ বছর করার প্রস্তাব দেবে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে।

শনিবার (২২ মার্চ) সকালে রাজধানীর রূপায়ণ সেন্টারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

সারোয়ার তুষার বলেন, আগামীকাল (রোববার) জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার সুপারিশমালা জমা দেয়া হবে। সেখানে ভোট দেয়ার বয়স ১৬ বছর এবং নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ২৩ বছর করার প্রস্তাব করবে এনসিপি।

বর্তমানে বাংলাদেশের প্রচলিত আইনে ভোটার হতে হলে ন্যূনতম বয়স হতে হয় ১৮ বছর, আর সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে হতে হয় ২৫ বছর বয়সী। এনসিপি মনে করে, তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে এ বয়সসীমা কমানো প্রয়োজন।

গণ-অভ্যুত্থানের পর বর্তমান সংবিধান আর কার্যকর নেই বলে দাবি করে নতুন সংবিধান রচনার প্রয়োজনীয়তা উল্লেখ করেন সারোয়ার তুষার।

তিনি বলেন, এনসিপি মনে করে, আগামী নির্বাচন গণপরিষদ হওয়া উচিত। সংবিধান সংস্কারের কাজ শেষ করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে এ গণপরিষদই আইনসভায় রূপান্তরিত হবে।

তরুণদের নিয়ে গঠিত রাজনৈতিক দল হিসেবে এনসিপি তরুণদের মতামত ও অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চায় বলে জানান দলটির যুগ্ম আহ্বায়ক।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত