Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৫, ৩ এপ্রিল ২০২৫

পাঁচ লোকের মিছিল করার মুরোদ নেই আবার লক্ষ লোকের কথা! 

শাওনকে ভর্ৎসনা করলেন খুনি হাসিনা, অডিও ভাইরাল

শাওনকে ভর্ৎসনা করলেন খুনি হাসিনা, অডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

জয় বাংলা ফাউন্ডেশন নামের একটি গ্রুপের গ্রুপ কলে ক্ষমতচ্যুত ফ্যসিস্ট হাসিনা ভোলার সাবেক আওয়ামী লীগ এমপি নুরুন্নবী চৌধুরী শাওনকে ভর্ৎসনা করেছেন। ১ এপ্রিল (মঙ্গলবার) রাতের ওই গ্রুপ কলে পার্টি অফিস দখল করতে না পারায় দলীয় নেতাকর্মীদের ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি। 

শাওনকে ভর্ৎসনা করে খুনি হাসিনা বলেন, ৫টা লোক নিয়ে মিছিল একটা করতে পারো না, আবার পাঁচ লক্ষ লোকের কথা বলো।

গ্রুপ কলের শুরুতে শাওন বলেন, আপা আপনার নির্দেশে শুধু ভোলা থেকে ২০ লক্ষ লোকের মধ্যে ৩-৪ লক্ষ লোক নিয়ে ঢাকায় উপস্থিত থাকবো, আপনার যখনই প্রয়োজন আসবে, ডাক আসবে।

হাসিনা: এত কথা বলো, আওয়ামী লীগের অফিসটা এখনও উদ্ধার করতে পারলা না তোমরা। ৫০/১০০জন লোক গিয়েও যদি ধর তোমাদের মেরে কেটে শেষ করে দিবে? হাজার হাজার লক্ষ লক্ষ লোক আনার কথা বলো। গল্প না বলে প্র্যাকটিক্যাল কথা বলো।

শাওন: আপা আমাদের পরিকল্পনা করা হয়েছিলো আবার সেটা বন্ধ করা হয়েছে কোনও কারণে। কেউ কেউ বলেছে, এটা এখনও সময় হয়নি। আপা আপনি বলছেন যেহেতু আমি আমাদের লেভেলে....।

হাসিনা: আর আরেকটা কাজ করো না কেনো, যেখানে যেখানে বাড়িঘর ভাঙছে তার প্রত্যেকটার ছবি তোলা এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মন্তব্য নেয়া।

শাওন: ধন্যবাদ আপা, এগুলো নেয়া আছে। আবার নতুন করে পাঠাবো।

হাসিনা: ৫টা লোক নিয়ে মিছিল একটা করতে পারো না, আবার পাঁচ লক্ষ লোকের কথা বলে।

শাওন: আপনি বিচ্ছিন্নভাবে মিছিল নিষেধ করছেন নাকি। আমরা সব সময় যোগাযোগ করতে পারি না। আপনিও ব্যস্ত।

হাসিনা: এখন থেকে যখনই নামবা তখন বড় আকারে নামবা। আর একটা গ্রুপ আলাদা রাখবা। কেউ যদি মারতে আসে তাদের শেষ করে দিবা। কেউ আমাদের অভ্যুত্থান করে দেবে না। কেউ আমাদের লুকমা তুলে খাইয়ে দিবে না। নিজেরটা নিজে অর্জন করতে হবে- এটা সবসময় মাথায় রাখবা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা