Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৬, ২১ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ০১:৫০, ২১ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় আয়োজিত জনসভায় আমান উল্লাহ আমান

‘শেখ হাসিনাকে ৫৭ বার ফাঁসি দেয়া হবে’

‘শেখ হাসিনাকে ৫৭ বার ফাঁসি দেয়া হবে’
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে ছয় বছর খালেদা জিয়াকে কারাবন্দি রেখে অসুস্থ বানিয়েছেন। ৫৭ জন সেনা কর্মকর্তাকে শেখ হাসিনা হত্যা করেছেন। তাদের হত্যার দায়ে শেখ হাসিনা এবং তার দোসরদের ৫৭ বার ফাঁসি দেয়া হবে। কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

বৃহস্পতিবার বিকালে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে আয়োজিত জনসভায় এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।

আমান উল্লাহ আমান আরও বলেন, খুনি হাসিনার জায়গা বাংলাদেশে নেই। যদি তিনি দেশে আসার চিন্তা করেন তাহলে দেশের মানুষ তাকে জায়গা দেবে না।

তিনি বলেন, বাংলাদেশে আগামীর সরকার হবে খালেদা জিয়ার সরকার, তারেক রহমানের সরকার, বিএনপির সরকার ও জনগণের সরকার। সে সরকারকে সামনে রেখে বিএনপি দেশের জন্য কাজ করবে। এজন্য বিএনপির সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেননা আমাদের সামনে কঠিন সময়। সে কঠিন সময়ে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে এবং দেশ পুনর্গঠনের প্রস্তুতি নিতে হবে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনি রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে বিএনপির এ জনসভার আয়োজন করে।

জনসভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিবলু। বক্তব্য দেন জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, আব্দুল জব্বার সোনা প্রমুখ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য