Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৮, ২৮ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৯:৩৯, ২৮ ডিসেম্বর ২০২৪

খেলাফত মজলিসের সাধারণ পরিষদের অধিবেশনে মির্জা আব্বাস

দেশের স্বার্থে বিএনপি-জামায়াত একাট্টা 

দেশের স্বার্থে বিএনপি-জামায়াত একাট্টা 
ফাইল ছবি

জামায়াতসহ অন্যান্য ইসলামি দলের নেতাদের সাথে আমাদের মতভেদ থাকতে পারে তবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমরা একাট্টা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, এক্ষেত্রে আমরা কোনো আপস করব না।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, পাশের বাড়িতে আগুন লাগলে কিন্তু নিজের রক্ষা হয় না।

তিনি আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। যাকে পৃথিবীর কেউ আশ্রয় দেয়নি। ‘শেখ হাসিনা ভারতের সেবাদাসী’ এ কথাটি জামায়াতে ইসলামীর আমির বলেছেন, কথাটি ঠিক। সেখানে বসে গুটি চালছেন। ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছেন।

তিনি আরো বলেন, বাংলাদেশকে অঙ্গরাজ্যে পরিণত করেছিল ভারত। এদেশে আমরা ইসলামে সংখ্যায় বেশি থাকলেও সংখ্যালঘু হয়ে গিয়েছিলাম। শেখ হাসিনা চলে গেছে কিন্তু ভারতের মাথাব্যথা কেন? একটার পর একটা ঘটনা ঘটছে? এখানে আগুন, ওখানে আগুন, সচিবালয়ে আগুন!

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশে নৃশংসভাবে আলেমদের হত্যা করা হয়েছে, যা নজিরবিহীন।

তিনি বলেন, বিগত দিনে একটা সময় পার করেছি। আগের মতো নারায়ে তাকবির আর বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান শুনি না। গত ১৭ বছরে এটি কেউ দিতে পারিনি। কেউ বাসা-বাড়িতে স্বাভাবিকভাবে ঘুমাতে পারিনি। অনেক ইসলামি দলের নেতাদের বিরুদ্ধেও মামলা হয়েছে। আলহামদুলিল্লাহ, সে পরিস্থিতি কেটেছে। এখন নির্বিঘ্নে নারায়ে তাকবির আল্লাহু আকবার স্লোগান দিতে পারি। বিগত দিনে আওয়ামী লীগের আমলে এত আলেম-ওলামা জেল খেটেছেন তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন।

তিনি আরো বলেন, আমরা সবাই খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের ৩১ দফায় আছে সংসদ নির্বাচনের পর একটি জাতীয় সরকার গঠন করা হবে। কারণ, জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। এ সময় বিএনপির চেয়ারপারসন অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছে দোয়া চান মির্জা আব্বাস।

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে এ অধিবেশনে মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরসহ বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা