Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪১, ১৬ এপ্রিল ২০২৫

আপডেট: ০০:৪১, ১৬ এপ্রিল ২০২৫

রাজনৈতিক আলোচনার সম্ভাবনা

লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ
ফাইল ছবি

লন্ডন, ১৫ এপ্রিল ২০২৫: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ আবু তাহের। সম্প্রতি ইউরোপ সফর শেষে লন্ডন পৌঁছে তারা খালেদা জিয়ার পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় গিয়ে এ সাক্ষাৎ করেন। এ সময় তারেক রহমানও উপস্থিত ছিলেন।

খালেদা জিয়া বর্তমানে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল মঙ্গলবার (১৫ এপ্রিল) ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, দীর্ঘ এ সাক্ষাৎকালে তারেক রহমানও উপস্থিত ছিলেন। তবে সাক্ষাতে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা প্রকাশিত হয়নি। 

মারুফ কামাল বলেন, এ সাক্ষাৎ রাজনীতির রসায়নে নতুন কোনো ক্রিয়া-প্রতিক্রিয়া সৃষ্টি করবে, নাকি নিছক সৌজন্য সাক্ষাৎ হয়েই থাকবে, তা বুঝতে চোখ রাখতে হবে সামনের দিকে।

এছাড়া, তিনি উল্লেখ করেন, খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সস্ত্রীক তার বাসায় সাক্ষাৎ করেছিলেন। সে সাক্ষাতের বিষয়েও বিস্তারিত কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, খালেদা জিয়া গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের বিশেষ বিমানে লন্ডন যান। বর্তমানে তিনি লন্ডন ক্লিনিকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। জামায়াতে ইসলামী ও বিএনপির মধ্যে অতীতে জোটের ইতিহাস থাকলেও এ সাক্ষাৎ নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা