Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫২, ৯ জুন ২০২৫

জুলাইয়ের ক্রেডিট ছিনতাই করতে চায় এনসিপি: ছাত্রদল সভাপতি

জুলাইয়ের ক্রেডিট ছিনতাই করতে চায় এনসিপি: ছাত্রদল সভাপতি
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকায় বসে রাজনৈতিক বয়ান দিচ্ছে এবং জুলাই-আগস্টের গণআন্দোলনের সফলতার ক্রেডিট নিজেদের দখলে নিতে চাইছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব।

রোববার (৮ জুন) ময়মনসিংহে নিজ এলাকায় স্থানীয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রাকিব বলেন, এনসিপি ঢাকায় বসে বলছে—ডিসেম্বরে তারা নির্বাচন চায় না। নানা ধরনের বয়ান তৈরি করছে। আমি মনে করি, এদের মধ্যে ষড়যন্ত্রমূলক দুরভিসন্ধি রয়েছে। বাংলাদেশে জামায়াতে ইসলামীর সঙ্গেও এদের কার্যত সহযোগিতার সম্পর্ক রয়েছে। এ দুটি দল মিলেই নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করতে চাইছে।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ভূমিকা নিয়ে ছাত্রদল সভাপতি বলেন, উপদেষ্টারা গত ১০ মাসে স্লো গতিতে কাজ করেছেন। শেখ হাসিনার বিচারসহ ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের বিষয়ে কার্যকর কোনও অগ্রগতি হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নামমাত্র একটি তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের ওপর যারা হামলা চালিয়েছে, তাদের বিচারের আওতায় আনা হয়নি।

তিনি বলেন, গত ১৫ বছরে ছাত্রলীগ আমাদের (ছাত্রদল) ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছে। নেতাকর্মীদের রক্তাক্ত করেছে, হত্যা করেছে। কিন্তু তাদের বিচারের কোনো অগ্রগতি নেই, কোনো বক্তব্যও নেই। অথচ, ৫ আগস্টের পর মূল কাজ ছিল এসব অপরাধীদের বিচারের আওতায় আনা। সে কাজটিই তারা করেনি। এর পেছনে ষড়যন্ত্র রয়েছে বলেও অভিযোগ করেন রাকিব।

রমজান মাসে নির্বাচনী প্রচারণা চালানোর বিষয়ে তিনি বলেন, এমন উদ্ভট চিন্তা কার মাথা থেকে আসে! এটি জনগণের জন্য অমানবিক।

এ সময় তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল (এনসিপি) তৈরি হয়েছে—যাদের নিবন্ধন নেই, সারা দেশে সংগঠন নেই। তারা এক-দুটি লোকদেখানো কর্মসূচি করে ভাবে রাজনৈতিক কাঠামো তৈরি হয়ে গেছে। অথচ ছাত্রদল আজকের অবস্থানে আসতে বহু বছরের শ্রম, ত্যাগ ও সংগ্রাম করেছে। এনসিপি সে ঐতিহাসিক ভিত্তি তৈরি না করেই মাঠ দখলের স্বপ্ন দেখছে।

তিনি বলেন, ছাত্রদল দেশের প্রতিটি ইউনিটে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুলেছে। সেটি একদিনে হয়নি। যুগের পর যুগ ধরে তৈরি হয়েছে। অন্যদিকে, নতুন করে রাজনীতিতে আসা কিছু গোষ্ঠী অল্প সময়েই বড় রাজনৈতিক ক্রেডিট নেয়ার পাঁয়তারা করছে, যা ছাত্রদল ও দেশের প্রকৃত গণতান্ত্রিক আন্দোলনের প্রতি অবিচার।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ