Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৯, ৯ জুন ২০২৫

সংস্কার সাপেক্ষে এপ্রিলে নির্বাচন নিয়ে দ্বিমত নেই: সারজিস

সংস্কার সাপেক্ষে এপ্রিলে নির্বাচন নিয়ে দ্বিমত নেই: সারজিস
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, প্রয়োজনীয় বিচারিক ও নির্বাচনকালীন সংস্কার নিশ্চিত হলে এপ্রিলে নির্বাচন নিয়ে তাদের কোনো দ্বিমত নেই। তবে এসব সংস্কার দৃশ্যমান হতে হবে।

সোমবার (৯ জুন) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গীতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে চা চক্র শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, আমরা যদি দেখতে পাই মৌলিক সংস্কারগুলো দৃশ্যমানভাবে বাস্তবায়ন হয়েছে এবং বিচার বিভাগ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশনের নির্বাচনকালীন প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হয়েছে, তাহলে নির্বাচনের তারিখ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে এসব সংস্কারের আগে নির্বাচন হলে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে না।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখেছি নির্বাচনকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার, কালো টাকা এবং পেশিশক্তির অপপ্রয়োগ হয়। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে আমরা একটি লেভেল প্লেয়িং ফিল্ড চাই, যেখানে ছোট-বড় সব দল সমান সুযোগ পাবে এবং স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন হবে।

সারজিস আলম আরও বলেন, রাজনৈতিক ও সাংগঠনিক শক্তি এক নয়। কেউ যেন ক্ষমতার অপব্যবহারের শিকার না হয়, নির্বাচনকালীন অপ্রীতিকর ঘটনা— যেমন ভোটকেন্দ্র দখল, ব্যালট চুরি— যাতে আর না ঘটে, সে জন্য অন্তর্বর্তী সরকারকে আইন-শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন ও বিচার বিভাগের মাধ্যমে পেশাদারিত্বের পরিচয় দিতে হবে।

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসরদের বিষয়ে কঠোর আইনি পদক্ষেপ দেখতে চাই। অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ আমরা পর্যবেক্ষণ করছি এবং তাদের কাছ থেকে দৃঢ় অবস্থান প্রত্যাশা করছি।

দলের সাংগঠনিক প্রস্তুতি নিয়ে সারজিস আলম বলেন, আগামী দুই-তিন মাসের মধ্যে দেশের প্রতিটি ওয়ার্ডে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন করা হবে। একই সঙ্গে নির্বাচনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের প্রস্তুতিও চলমান। ১৫ জুনের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করবো। ইতোমধ্যে ১০০টি উপজেলা ও ২২টি জেলায় কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

এ সময় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী
হরমুজ খুলে স্বস্তি, কিন্তু রইলো চাপ: দ্রুত চুক্তির তাগিদ ট্রাম্পের
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা প্রায় চূড়ান্ত
হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ জামায়াত আমির
১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসতে পারে ইসরায়েল-লেবানন: ট্রাম্প