Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১২, ১৯ জুন ২০২৫

দখল-চাঁদাবাজি করলে আপনিও আওয়ামী লীগ: মির্জা ফখরুল

দখল-চাঁদাবাজি করলে আপনিও আওয়ামী লীগ: মির্জা ফখরুল
ফাইল ছবি

দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে সতর্ক করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনি যদি দখল-চাঁদাবাজি করেন, তাহলেও আপনিও আওয়ামী লীগ হয়ে গেলেন।

বুধবার (১৮ জুন) এক অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, কোনও কিছু জোর করে দখল করে, চাঁদাবাজি করে আমরা যেন মানুষের অধিকার হরণ না করি। আইন যেন নিজের হাতে তুলে না নিই। এইসব দুর্নীতির বিরুদ্ধেই আমাদের সংগ্রাম।

সম্প্রতি লন্ডনে তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের সময় ও পদ্ধতি নিয়ে যখন রাজনৈতিক অচলাবস্থা তৈরি হচ্ছিলো, তখন এ বৈঠক মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে। এটি একটি ঐতিহাসিক ঘটনা।

তিনি আরও বলেন, আমরা বলেছিলাম ডিসেম্বরে নির্বাচন চাই। ড. ইউনূস বলেছিলেন এপ্রিলে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলোচনার মাধ্যমে এটি ফেব্রুয়ারিতে আনলেন। তিনি ডিসেম্বরে অনড় ছিলেন না—এটি একজন দায়িত্বশীল দেশনায়কের পরিচয়। তিনি সবাইকে সঙ্গে নিয়ে দেশ ও জাতির স্বার্থে এগিয়ে যেতে চান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড