Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৫, ২৯ মে ২০২৫

আপডেট: ০১:৩৭, ২৯ মে ২০২৫

নির্বাচনের রোডম্যাপ না থাকায় প্রশ্ন তুললেন মির্জা ফখরুল

নির্বাচনের রোডম্যাপ না থাকায় প্রশ্ন তুললেন মির্জা ফখরুল
ফাইল ছবি

আগামী নির্বাচন নিয়ে স্পষ্ট রোডম্যাপ না থাকায় অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৮ মে) রাতে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, আমরা একটা রোডম্যাপ চেয়েছিলাম। ১০ মাস কেটে গেছে। আপনারা একটা রোডম্যাপ ছাড়া আর সবকিছু নিয়েই কথা বলেছেন। এ এড়িয়ে যাওয়াটা অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দেয়।

তিনি বলেন, বিএনপি অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে শুরু থেকেই সমর্থন দিয়েছে এবং সক্রিয়ভাবে সহযোগিতা করেছে। প্রতিটি বৈঠকে অংশ নিয়েছে, প্রস্তাব জমা দিয়েছে এবং মতভেদ হলে যুক্তি তুলে ধরেছে।

ফখরুল আরও বলেন, আমরা যেন ভুলে না যাই, আমরা একটি একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা থেকে উঠে এসেছি। এখন দেশের মানুষ এমন একটি সংসদ চায়, যেটি তাদের ভোটে নির্বাচিত হবে।

এর আগে বিকেলে নয়াপল্টনে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে বিএনপির শীর্ষ নেতারা অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন।

লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, বিএনপির দাবি অনুযায়ী ডিসেম্বরেই নির্বাচন হতে হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা