Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৯, ২ জুলাই ২০২৫

নতুন বাংলাদেশে চাঁদাবাজ-খুনি-দুর্নীতিবাজের ঠাঁই নেই: হাসনাত

নতুন বাংলাদেশে চাঁদাবাজ-খুনি-দুর্নীতিবাজের ঠাঁই নেই: হাসনাত
ছবি: সংগৃহীত

নতুন বাংলাদেশে নতুন করে কোনো চাঁদাবাজ, খুনি কিংবা দুর্নীতিবাজকে প্রশ্রয় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (২ জুলাই) দুপুরে রংপুর থেকে রাজারহাট হয়ে কুড়িগ্রাম যাওয়ার পথে রাজারহাট বাজারের সোনালী ব্যাংক চত্বরে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। এ সময় কুড়িগ্রাম-০২ আসনের জন্য এনসিপির প্রার্থী হিসেবে ড. আতিক মোজাহিদকে পরিচয় করিয়ে দেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, অতীতের স্বৈরাচার আমাদের পথ রুদ্ধ করেছে। ধর্ষকরা স্বাধীনতার সুফল ভোগ করেছে। আবু সাঈদ-মুগ্ধদের রাস্তার মাঝখানে গুলি করে হত্যা করেছে। আলেমদের দাড়ি-টুপি নিয়ে অপমান করেছে, মসজিদের ভেতর থেকেও নামিয়ে এনেছে। আমাদের কোনো স্বাধীনতা ছিলো না।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে আর কাউকে নতুন করে চাঁদাবাজ হতে দেয়া যাবে না। খুনি-দুর্নীতিবাজদের দিন শেষ। এখন সময় মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার, মানুষের ভোটের মর্যাদা প্রতিষ্ঠার।

এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, ড. আতিক মোজাহিদসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত