Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪০, ৯ জুন ২০২৫

গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ প্রয়াস জরুরি: হাসনাত আব্দুল্লাহ

গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ প্রয়াস জরুরি: হাসনাত আব্দুল্লাহ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা সুন্দর ও ভালো একটি বাংলাদেশ দেখার অপেক্ষায় আছি। এ লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা রাজনীতি করেন তাদের সবার দায়িত্ব রয়েছে, একইসঙ্গে ফ্যাসিবাদবিরোধী প্রতিটি রাজনৈতিক দলেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

রোববার (৮ জুন) সন্ধ্যায় গণমাধ্যমকে দেয়া এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

এর আগে দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১৪ ব্যাচের আয়োজনে সামাজিক সংগঠন ‘ইনসাফ’-এর আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত মেজবান অনুষ্ঠানে অংশ নেন হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ঘোষিত ‘এপ্রিলের প্রথমার্ধে’ সাধারণ নির্বাচনের দিনক্ষণকে আমরা ইতিবাচকভাবে দেখছি। তবে এর আগে জুলাই সনদ কার্যকর এবং আনুষ্ঠানিক ঘোষণাপত্র প্রকাশ করা জরুরি। পাশাপাশি নির্বাচন অনুষ্ঠানের আগে অবশ্যই ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে।

এনসিপির সাংগঠনিক কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে আমরা দলের সাংগঠনিক বিস্তারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। সারা দেশের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কাজ করছি। আমাদের মূল লক্ষ্য হলো শক্তিশালী সাংগঠনিক কাঠামো তৈরি করা। আমাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত কিছু কাজ রয়েছে, যেগুলো চলতি মাসের মধ্যেই শেষ করতে চাই। এনসিপি বাংলাদেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।

তিনি আরও বলেন, সারা দেশে মানুষের মধ্যে স্বচ্ছ রাজনৈতিক চর্চার প্রত্যাশা তৈরি হয়েছে। গ্রাম-গঞ্জের মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। আমাদের সবার দায়িত্ব হলো ঐক্যবদ্ধভাবে কাজ করে একটি সঠিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা। এ জন্য ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে অগ্রসর হতে হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত