Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৮, ২ জুলাই ২০২৫

স্বৈরাচার, ফেরাউন ক্ষমতার মসনদে চিরকাল থাকতে পারে না: নাহিদ ইসলাম

স্বৈরাচার, ফেরাউন ক্ষমতার মসনদে চিরকাল থাকতে পারে না: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

কোনো স্বৈরাচার বা ফেরাউন চিরকাল ক্ষমতায় থাকতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (২ জুলাই) দুপুরে কুড়িগ্রামের ঘোষপাড়ায় মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকের সামনে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র পথসভায় তিনি এ কথা বলেন। এর আগে দুপুর সাড়ে ১২টায় এনসিপির পদযাত্রা রংপুর থেকে কুড়িগ্রামের রাজারহাটে প্রবেশ করে। পরে ত্রিমোহনী বাজার হয়ে পদযাত্রাটি ঘোষপাড়ায় এসে শেষ হয়।

পথসভায় নাহিদ ইসলাম বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো টালবাহানা মেনে নেয়া হবে না। বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে তিস্তা অঞ্চলের মানুষকে উন্নয়নের মূলধারায় আনতে হবে। কুড়িগ্রামকে আর পিছিয়ে রাখা চলবে না।

তিনি বলেন, আমরা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলাম, কিন্তু সেটা হয়নি। কুড়িগ্রাম আজও অবহেলা, বঞ্চনা আর বৈষম্যের নাম। কুড়িগ্রামের প্রান্তিক মানুষের উন্নয়ন না হওয়া পর্যন্ত প্রকৃত অর্থে বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব নয়।

ফ্যাসিস্ট সরকার পতনের পরও দেশে মাফিয়াতন্ত্র, সন্ত্রাস আর দখলদারিত্ব বহাল রয়েছে অভিযোগ করে নাহিদ বলেন, এ ব্যবস্থার পরিবর্তনের জন্যই এনসিপি-র জন্ম। আমরা নতুন রাজনৈতিক শক্তি। দেশের মানুষকে সঙ্গে নিয়ে পরিবর্তনের আন্দোলন গড়ে তুলবো।

চট্টগ্রামের পটিয়ায় এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, যদি আমাদের ছাত্র ভাইদের ওপর কেউ হামলা চালায়, তার পরিণাম ভালো হবে না।

পদযাত্রায় অংশ নেন এনসিপির যুগ্ম আহ্বায়ক কৌলাশ চন্দ্র রবিদাস, ড. আতিক মুজাহিদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সামান্তা শারমিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা। পথসভার সঞ্চালনা করেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

এ সময় নাহিদ ইসলাম কুড়িগ্রাম-২ আসনে ড. আতিক মুজাহিদকে এনসিপির প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে সকলের সমর্থন চান। পথসভা শেষে নেতাকর্মীরা নাগেশ্বরী ও ফুলবাড়ী হয়ে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা