Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৫, ৯ মে ২০২৫

আপডেট: ০০:১৯, ৯ মে ২০২৫

রাজপথে নামার আহ্বান, বিচারের রোডম্যাপ দাবি এনসিপির

আওয়ামী লীগ বিষয়ে ফয়সালা আজ রাতেই: হুঁশিয়ারি নাহিদ ইসলামের

আওয়ামী লীগ বিষয়ে ফয়সালা আজ রাতেই: হুঁশিয়ারি নাহিদ ইসলামের
ফাইল ছবি

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আজ রাতেই ‘ফয়সালা’ হবে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড সামাজিকমাধ্যম অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট ও খুনী আওয়ামী লীগের বিচার নিয়ে টালবাহানা চলছে। বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে, অপরাধীদের জামিন দেয়া হচ্ছে, এমনকি রাষ্ট্রপতির মতো অবৈধ সরকারের প্রতিনিধিকে পালিয়ে যাওয়ার সুযোগ দেয়া হয়েছে। এতে স্পষ্ট যে, সরকার বিচারের প্রশ্নে উদাসীন। আমাদের অনাস্থার জায়গা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই মাসে আমরা ঘোষণা দিয়েছিলাম— খুনীদের বিচার হবে। মুজিববাদীরা বাংলার মাটিতে আর কখনো রাজনীতি করতে পারবে না। সে প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়েই আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে।

নাহিদ ইসলাম সুস্পষ্টভাবে বলেন, আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার রোডম্যাপ না আসা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। এ সময় তিনি আবারও সব শক্তিকে রাজপথে নামার আহ্বান জানান।

সকল শহীদ পরিবার, আহত যোদ্ধা ও গণতন্ত্রকামী শক্তিকে বলছি— এখনই সময়। সবাই রাজপথে চলে আসুন। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, বলেন এনসিপি নেতা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ