Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৭, ৯ জুলাই ২০২৫

জুলাই গণহত্যায় হাসিনা ও আওয়ামী লীগের দলীয় বিচার দাবি ফখরুলের

জুলাই গণহত্যায় হাসিনা ও আওয়ামী লীগের দলীয় বিচার দাবি ফখরুলের
ছবি: সংগৃহীত

জুলাইয়ের আন্দোলনে সংঘটিত গণহত্যার জন্য কেবল শেখ হাসিনাই নন, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত—এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সকালে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আবদুল কুদ্দুসের শারীরিক খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, সর্বশেষ গণহত্যায় সরাসরি জড়িত ছিলেন শেখ হাসিনা। এ দায় শুধু তার একার নয়, দলীয়ভাবে আওয়ামী লীগও দায়ী। তাদের বিচার হওয়া উচিত।

তিনি আরও দাবি করেন, বিএনপিই শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবচেয়ে বেশি রোষানলের শিকার।

গণতান্ত্রিক সংস্কারের পক্ষে অবস্থান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সংস্কার ও নির্বাচন—এই দুটি বিষয় একসঙ্গে চলতে পারে। যারা মনে করেন নির্বাচনের প্রয়োজন নেই, তাদের বলব—নির্বাচন জনগণের অধিকার এবং নির্বাচিত সরকারের সঙ্গেই জনগণের সম্পর্ক গড়ে ওঠে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার